সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে মাত্র ১০ বছরে পা দিয়েছিল ভিক্টোরিয়া৷ কয়েক ঘণ্টা বাদে বার্থ ডে পার্টি হওয়ার কথা ছিল৷ কিন্তু, বিশেষ দিনেই খুন হতে হল মেক্সিকোর আলবুকার্কের ছোট্ট মেয়েটিকে৷ খুনের অভিযুক্তদের তালিকায় রয়েছে তারই মায়ের নাম৷
বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ মেক্সিকো পুলিশকে ফোনটা করে ভিক্টোরিয়ার মা মিশেল মার্টিনসই (৩৫)৷ পুলিশকে মিশেল জানায়, তাঁর মেয়েকে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় বাথরুমে পড়ে রয়েছে ভিক্টোরিয়ার রক্তাক্ত দেহ৷ ফ্ল্যাটেরই একপাশ থেকে মিশেলের প্রেমিক ফ্যাবিয়ান গঞ্জালেসকে (৩১) গ্রেফতার করা হয়৷ পোশাকে লেগে থাকা রক্তের দাগ পরিষ্কার করছিল সে৷ পুলিশ তল্লাশি শুরু করতেই বাইরের বারান্দা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গঞ্জালেসের খুড়তুতো বোন জেসিকা কেলি(৩১)৷ গ্রেফতার করা হয়েছে তাকেও৷
ময়নাতদন্তের পর জানা যায়, অনেকটা পরিমানে নিষিদ্ধ মাদক খাওয়ানো হয়েছিল ভিক্টোরিয়াকে৷ তাঁকে ধর্ষণও করা হয়েছিল মৃত্যুর আগে৷ ধৃত তিন জনকেই জিজ্ঞাসাবাদ করছে মেক্সিকো পুলিশ৷ যাবতীয় অভিযোগ জেসিকার উপরে চাপিয়েছে মিশেল ও তার প্রেমিক গঞ্জালেস৷
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে