Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Aroop Biswas

অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!

অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল‌্যাটে ‘রহস‌্যময় ঘর’। সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা পুলিশের। কিন্তু সোমবার রাতে সেই লক খুলে ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল, মোবাইল, আইপ‌্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২৩:৫১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২৩:৫১

options
link
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি! zoom
ফাইল ছবি।

অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল‌্যাটে ‘রহস‌্যময় ঘর’। সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা পুলিশের। কিন্তু সোমবার রাতে সেই লক খুলে ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল মোবাইল, আইপ‌্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি। পুলিশের সূত্র জানিয়েছে, ঘরের ভিতর থেকে ১৪টি মোবাইল, দু’টি আইপ‌্যাড পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি গিল্ড সংক্রান্তই। পুলিশের মতে, ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’ মোবাইলের ভিতর রয়েছে আরও রহস‌্য। একসঙ্গে ১৪টি মোবাইল ও একাধিক আইপ‌্যাড কেন ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এবার ওই মোবাইল ও আইপ‌্যাডের লক খুলে তার ভিতর থেকে প্রয়োজনীয় ‘ডেটা’ উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। সেজন্য লালবাজারে সাইবার বিভাগের নিজস্ব ফরেনসিক পরীক্ষাগারে ওই মোবাইল ও আইপ‌্যাড পাঠানো হচ্ছে। মেসি কাণ্ডে এখনও পুলিশের তলবে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে আগেই অরূপের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। আজ, সোমবার  স্বরূপকে নিয়ে সাহাপুর কলোনিতে যায় নিউ আলিপুর থানার পুলিশ। এর মধ্যে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কলকাতা পুলিশকে অনুরোধ জানানো হয়, তল্লাশির সময় মেসি-কাণ্ডের মামলা সংক্রান্ত কোনও নথি যদি উদ্ধার হয়, তা-ও যেন উদ্ধার করা হয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘরের ভিতর থেকে ১৪টি মোবাইল, দু’টি আইপ‌্যাড পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি গিল্ড সংক্রান্তই। পুলিশের মতে, ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’ মোবাইলের ভিতর রয়েছে আরও রহস‌্য। একসঙ্গে ১৪টি মোবাইল ও একাধিক আইপ‌্যাড কেন ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিন অরূপ-স্বরূপদের ফ্ল‌্যাটে তল্লাশির সময় একটি ঘরের সন্ধান মেলে। স্বরূপের থেকে ঘরের ডিজিটাল লকের কোড চাওয়া হলে তিনি বলতে পারেননি। তাঁর আঙুলের ছাপও মেলেনি। এমনকী, লক খুলতে পারেননি চাবিওয়ালাও। শেষপর্যন্ত বিশেষজ্ঞদের নিয়ে এসে খোলা হয় লক। ঘরের ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এতগুলি মোবাইল ও অন‌্যান‌্য নথি। অরূপ বিশ্বাস গা ঢাকা দিয়েছেন বলে খবর। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.