সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গাপুরে যুবক-যুবতীর বিয়ের আসরে পৌঁছেছিলেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবরা। কনের সাজে বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত ছিলেন যুবতী। এতদূর পর্যন্ত আর পাঁচটা বিবাহ বাসরের মতোই জমে উঠেছিল অনুষ্ঠান। কিন্তু বিপত্তি ঘটল তারপর। আসর ভরতি আমন্ত্রিতদের সামনে হবু স্বামী যে এমন কাণ্ড ঘটাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি কনে।
শুধু কনে কেন, হবু বর এমন ঘটনা ঘটাবেন, তা আন্দাজ করতে পারেননি আমন্ত্রিতরাও। কী করলেন যুবক? আসর ভরতি লোকের সামনে চালিয়ে দিলেন একটি ভিডিও। শুরুতে তাতে দেখা যায় কনে-বরের ভালবাসার কেমিস্ট্রি। কিন্তু পরক্ষণে পালটে যায় ছবি। ভেসে ওঠে অন্য এক পুরুষের মুখ। যার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় কনেকে। অন্য এক পুরুষের হাত ধরে একটি হোটেলের ঘরে ঢুকে গেলেন ওই যুবতী। তারপর সেখানে যৌনমিলনে লিপ্ত হন তাঁরা। পাত্রের দাবি, তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই এই কাণ্ড ঘটিয়েছেন যুবতী। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও নিজের যৌন চাহিদা চেপে রাখতে পারেননি তিনি। আর তাই হবু স্ত্রীকে উচিত শিক্ষা দিতেই ভিডিওটি চালান তিনি। কিন্তু এত লোকের সামনে আচমকা এমনভাবে তাঁর অন্তরঙ্গ মুহূর্ত তুলে ধরা হবে, তা প্রত্যাশা করেননি যুবতী। জানা গিয়েছে, এই ঘটনার পরই নাকি আসর থেকে পালিয়ে যান তিনি। যদিও পরে তাঁদের বিয়ে হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।
[চেম্বারের মধ্যে মহিলার শ্লীলতাহানি চিকিৎসকের, ভাইরাল ভিডিও]
সিঙ্গাপুরে যখন বিবাহ আসরে এমন কাণ্ড ঘটেছে, তখন এ দেশে বিয়ের দুদিন পরই স্ত্রীকে হত্যার চেষ্টা করল স্বামী। দিল্লির বাওয়ানা এলাকার ঘটনা। ২২ বছরের মাধুরীকে একটি নির্মীয়মাণ বহুতলে নিয়ে গিয়ে ইট দিয়ে আঘাত করে রবি। অচেতন হয়ে যান মাধুরী। স্ত্রী মারা গিয়েছে, এই ভেবে সেখান থেকে চম্পট দেয় সে। পরে পুলিশ এসে মাধুরীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। জ্ঞান ফিরে পেয়ে মাধুরী জানান, বিয়ের আগে থেকেই দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু মাধুরীকে কখনওই বিয়ে করতে চায়নি রবি। পরিবারের চাপেই সবটা মেনে নিতে হয়। আর তাই বিয়ের দুদিন পরই তাঁকে খুনের চেষ্টা করে স্বামী। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। জেরায় নিজের অপরাধ স্বীকারও করেছে রবি।

সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও