সুকুমার সরকার, ঢাকা: একেবারে হলিউড ফিল্মের দৃশ্য। ধুলো উড়িয়ে আচমকা আকাশ থেকে নামল হেলিকপ্টার। তাও আবার কড়া নিরাপত্তার চাদরে মোড়া জেলখানায়। শুনে মনে হবে যেন, বন্দিদের জেল থেকে উড়িয়ে নিয়ে যেতে দুষ্কৃতীরা হেলিকপ্টার নামিয়েছে। কিন্তু না, তার চেয়ে তাজ্জব কাণ্ড হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা সংলগ্ন গাজিপুরের একটি জেলে। হেলিকপ্টার নামল জেলখানায়, কিন্তু তার থেকে বেরল না কোনও গুন্ডাবাহিনী। বরং ধোপদুরস্ত পোশাক পরা কিছু মানুষ। তাঁরা প্রত্যেকেই বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে বেরিয়েছিলেন। কিন্তু ভূলবশত নেমে পড়েন জেলখানায়। ব্যস! তাতেই বাধল গোল। যখন ভুল ভাঙল ততক্ষণে পুলিশের হাতে আটক তাঁরা। গাজিপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
[ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, ছড়াল চাঞ্চল্য]
জানা গিয়েছে, এ জেলখানাতে রাখা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের। এর আগে বঙ্গবন্ধু মুজিবর রহমানের খুনি-সহ যুদ্ধপরাধ মামলার রায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে ফারুক রহমান, শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, সালাউদ্দিন কাদের চৌধুরি। মুজাহিদকে কনডেম সেলে রাখা হয়। জেল সীমানায় একটি চার্টার্ড হেলিকপ্টার অবতরণ করার পর যাত্রীদের সাময়িকভাবে আটক করে কারা কর্তৃপক্ষ। এমন একটি স্পর্শকাতর জেলখানায় হেলিকপ্টার অবতরণে বেশ উত্তেজনা ছড়িয়েছে। হেলিকপ্টারটি পাঁচজন যাত্রী নিয়ে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান, তাঁর মালয়েশিয়ান স্ত্রী এবং তিন সন্তান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেল সুপার প্রশান্তকুমার বনিক জানান, পরিবারটি একটি বিয়েতে অতিথি হিসেবে এসেছিল। হেলিকপ্টারে আসার বিষয়টি স্থানীয় পুলিশকে তারা জানিয়েছিলেন। হেলিকপ্টারটির পাইলট অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সোহেল লতিফ জানান, যেখানে হেলিকপ্টারটি অবতরণ করার কথা ছিল সেখানে জল জমে ছিল। তাই ভুলবশত জেলখানায় অবতরণ করেন তিনি।
সর্বশেষ খবর
-
১২৬ দিন পরে অন্তেষ্ট্যি! কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ?
-
দক্ষিণে দুর্যোগের কালো মেঘ, সুন্দরবনে জারি রেড অ্যালার্ট, মৎস্যজীবীদের সতর্কতায় পুলিশি মাইকিং
-
আনোয়ার আলি ইস্যুর ভাগ্য নির্ধারণ কবে? জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত
-
রামনবমীতে অশান্তি মামলায় তিনদিনেই জামিন অপরূপার কাউন্সিলর স্বামী সাকিরের
-
‘স্বাস্থ্যসাথী’ বাছাই করে পুজোর মধ্যেই আয়ুষ্মান, দ্রুত কাজ এগনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর