Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Khalistani

আমেরিকার মন্দিরে ফের খলিস্তানি হামলা, ভারত বিরোধী স্লোগান, হুমকি মোদিকে

বিশ্বজুড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। অতীতে লন্ডন, অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৮:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৮:৪৮

options
link
আমেরিকার মন্দিরে ফের খলিস্তানি হামলা, ভারত বিরোধী স্লোগান, হুমকি মোদিকে zoom
মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খলিস্তানি তাণ্ডব আমেরিকায়। আবারও শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় হিন্দুদের ধর্মস্থল। এবার ক্যালিফোর্নিয়ার একটি মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখল খলিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

নিজেদের এক্স হ্যান্ডেলে মন্দিরে হামলার কথা তুলে ধরেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। তারা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার নেওয়ার্ক শহরের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখেছে খলিস্তানিরা। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নেওয়ার্ক পুলিশ। মার্কিন বিচারবিভাগের নাগরিক অধিকার বিভাগেও এই ঘটনার কথা জানানো হয়েছে। তবে এহেন ঘটনা আমেরিকায় প্রথম নয়। এর আগেও খলিস্তানিদের রোষের মুখে পড়েছে হিন্দুদের উপাসনাস্থল।

Advertisement

[আরও পড়ুন: ৩০০ ভারতীয়কে নিয়ে ফ্রান্সে ‘হঠাৎ অবতরণ’ বিমানের! ঘনাচ্ছে রহস্য]

উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। অতীতে লন্ডন , অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খলিস্তানিরা। মেলবোর্ন ও সিডনির একাধিক হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। বিশেষ করে, কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বদলা নেওয়ার হুমকি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা।

প্রসঙ্গত, দেশভাগের সময় শিখ সম্প্রদায়ের একাংশ পৃথক রাজ্য খলিস্তানের দাবি তোলে। সার্বভৌম রাষ্ট্রের দাবিতে আন্দোলন হয়। তৎকালীন সরকার শিখদের দাবিকে মান্যতা দেয়নি। কিন্তু এরপর জার্নেল ভিন্দ্রাওয়ালের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়। ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন ভিন্দ্রানওয়ালে এবং তাঁর সঙ্গীদের নির্মূল করতে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনা অভিযান চালায়। মৃত্যু হয় ভিন্দ্রানওয়ালের। সেই অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার (Operation Blue Star)।

[আরও পড়ুন: ৩০০ ভারতীয়কে নিয়ে ফ্রান্সে ‘হঠাৎ অবতরণ’ বিমানের! ঘনাচ্ছে রহস্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.