সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাহিনি নয়ের দশকের৷ আফগানিস্তানে তখন তালিবানি ঔদ্ধত্যের রমরমা৷ নিজের বাড়িতেও মেয়েরা নিরাপদ নয়, তা সে বাচ্চা হোক বা বুড়ো৷ পরিবারটা কোনরকমে পালিয়ে এল পাকিস্তানে৷ ঠাঁই হল উদ্বাস্তু শিবিরে৷ বাকি সবাই মানিয়ে নিতে শিখে গিয়েছিলেন৷ শিখল না শুধু ছোট্ট মেয়েটা৷ কোনও নিয়ম মানত না৷ নিজের জেদই বজায় রাখত৷ সেই জেদই আজও সম্বল করেই আজ আফগান এয়ার ফোর্সের যুদ্ধবিমান ওড়াতে সক্ষম দ্বিতীয় মহিলা পাইলট সাফিয়া ফিরোজি৷

২০০১ সালে যখন আফগানিস্তানে তালিবানি শাসনের অবসান হয়৷ উদ্বাস্তু হিসেবেই পাকিস্তান থেকে ফিরে আসেন সাফিয়া৷ সেখানে থেকেই স্নাতক হন৷ পড়াশোনা শেষ করে আফগান সেনায় যোগ দেন কমিউনিকেশন অফিসার হিসেবে৷ কিন্তু, ভাগ্য তাঁর জন্য রেখেছিল অন্য আকাশ৷ তাই আফগান সেনার পক্ষ থেকে ঘোষণা করা হয় মহিলা পাইলট প্রয়োজন৷ ১১ জন মহিলা পরীক্ষা দিয়েছিলেন সাফিয়ার সঙ্গে৷ তিনিই একমাত্র সফল হন৷ হিজাব পরেই হাল ধরেন আফগান যুদ্ধ বিমানের৷
২৬ বছরের সাফিয়া বিয়ে করেছেন এক সহকর্মীকেই৷ আফগান এয়ার ফোর্সের C-208 টার্বোপ্রপ বিমান ওড়ান তাঁর স্বামী৷ দু’জনের আট মাসের এক সন্তানও রয়েছে৷ সবদিকই সমান তালে সামলান সাফিয়া৷ আর প্রয়োজন পড়লেই যুদ্ধবিমান নিয়ে উড়ে যান মুক্ত আকাশে৷ সমস্ত সীমা পেরিয়ে৷ সমস্ত বাধা পেরিয়ে৷

সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে