Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ceuta

শরণার্থীদের বিক্ষোভ, ‘আল্লাহু আকবর’ ধ্বনি! স্পেনের সিউটা যেন রণক্ষেত্র, চলল পুলিশের লাঠিও

সেউটার বিক্ষোভ মেলিলাতেও ছড়িয়ে পড়েছে শুক্রবার থেকেই। বহু জায়গায় গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২০:০১

options
link
শরণার্থীদের বিক্ষোভ, ‘আল্লাহু আকবর’ ধ্বনি! স্পেনের সিউটা যেন রণক্ষেত্র, চলল পুলিশের লাঠিও zoom
ছবি: রয়টার্স।
Advertisement

উত্তেজনা বেড়েই চলেছে সিউটায়। ফের পুলিশের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষের কথা জানা গিয়েছে স্পেনের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে। রবিবারের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, এক দল শরণার্থী একজন আহত ব্যক্তিকে কম্বলে জড়িয়ে নিয়ে যাচ্ছে। পুলিশই ওই ব্যক্তিকে নিগ্রহ করেছে এই দাবি করে ওই দলটিকে ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতেও দেখা গিয়েছে। পরে স্প্যানিশ ন্যাশনাল পুলিশ অফিসারদের লাঠিসোঁটা নিয়ে ওই শরণার্থীর দলকে মারধার করে।

উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সিউটা স্পেনের এক স্বায়ত্তশাসিত শহর। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে স্পেনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদটি মরক্কোর সীমান্ত সংলগ্ন। প্রায়ই মরক্কো থেকে সেখানে ঢোকেন অনুপ্রবেশকারীরা। কিন্তু গত বৃহস্পতিবার থেকে হঠাৎই সেই সংখ্যাটা বাড়তে শুরু করেছে দ্রুত। ওই দিনই প্রায় ৬০ হাজার অনুপ্রবেশকারী সাঁতরে স্পেনের শহরটিতে ঢুকে পড়ে মরক্কো থেকে। তারপর থেকেই চলছে সংঘর্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেউটা ও মেলিলা থেকে যে শরণার্থীরা আসছেন তাঁদের মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সেউটার বিক্ষোভ মেলিলাতেও ছড়িয়ে পড়েছে শুক্রবার থেকেই। বহু জায়গায় গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বহু শরণার্থীর বিরুদ্ধে দুই শহরের বাড়িতে জোর করে ঢুকে পড়ে তা দখল করার চেষ্টার কথাও জানা গিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সেউটায় গিয়েছিলেন। যেখানে বিক্ষোভকারীদের প্রতিবাদ ও বিদ্রূপের মুখে পড়তে হয় তাঁকে। তিনি সীমান্ত দিয়ে এই বিপুল সংখ্যক মানুষের অনুপ্রবেশকে ‘স্পেনের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে জানান, মরক্কোর পূর্ণ সহযোগিতায় অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে। কিন্তু এরপরও জট কাটেনি। এই ঘটনা অভিবাসন নীতি নিয়ে ইউরোপের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.