Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

শারজায় পথ দুর্ঘটনায় মৃত ছেলের দেহ ফেরাতে মায়ের কাতর আর্তি

বিদেশমন্ত্রকের কাছে দরবার মায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৯, ১৩:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৯, ১৩:৫০

options
link
শারজায় পথ দুর্ঘটনায় মৃত ছেলের দেহ ফেরাতে মায়ের কাতর আর্তি zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব আমিরশাহিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু। পথ দুর্ঘটনায় হল মৃত হল এক যুবকের। দেহ দেশে ফিরিয়ে আনতে প্রতিরক্ষা মন্ত্রকের শরণাপন্ন হয়েছে মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে শারজায়। বিদেশ মন্ত্রীর কাছে কাতর আর্তি জানিয়েছেন মত যুবকের মা।

[বিহারে দাঙ্গায় উসকানির অভিযোগে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা]

জানা গিয়েছে,  মৃতের নাম মহম্মদ আজিজ (৩০)। তিনি হায়দরাবাদের বাসিন্দা। গত ১২ মার্চ শারজায় আত্মীয়র বাড়িতে যান। ২২ মার্চ সেখানকার এক পথ দুর্ঘটনায় আজিজের মৃত্যু হয়। ৩০ মার্চ হায়দরাবাদে বসে ছেলের মৃত্যুর খবর পান আজিজের মা খাজা বি। বেড়াতে গিয়ে আজিজের এহেন মৃত্যুর খবরে গোটা পাড়া স্তম্ভিত। শোকের ছায়া নমে এসেছে মৃত যুবকের পরিবারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্রসঙ্গে মৃত যুবকের মা জানিয়েছেন, ‘মায়ের কাছে ছেলের মৃত্যুর খবরের থেকে দুঃসহ কিছু হতে পারে না। হাসিখুশি ছেলে বেড়াতে গেল। আর সেখানে কী থেকে কী হয়ে গেল। একেবারে নিথর হয়ে গেল ছেলে। আত্মীয়রাই ফোনে এই দুঃসংবাদ শোনাল। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, কিছুই জানি না। ছেলেকে তো আর ফিরে পাব না। তবে তার অন্ত্যেষ্টি যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সেটাই চাই। তাই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে একান্ত আবেদন,  শারজা থেকে ছেলের দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিন।’ তবে শুধু বিদেশমন্ত্রকই নয়, আবেদন পৌঁছেছে শারজায় অবস্থিত ভারতীয় দূতাবাসেও। ছেলের শেষ কাজটুকু করতে চেয়ে মায়ের কাতর আর্তিতে দু’দেশের প্রশাসনিক মহল কীভাবে সাড়া দেয়। এখন সেটাই দেখার।

[উপত্যকায় সেনার বড়সড় সাফল্য, সংঘর্ষে নিকেশ ১১ জঙ্গি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.