Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল ইমাম

বধূ নির্যাতনের অভিযোগে দীর্ঘদিন জেল হাজতে ছিল ওই ইমাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৭, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৭, ১৪:১৬

options
link
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল ইমাম zoom

সুকুমার সরকার, ঢাকা: যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা। তাও আবার একজন ইমাম হয়ে। এমন ঘটনায় বাংলাদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের দক্ষিণের জেলা মাগুরা সদর থানার হাজিপুর গ্রামে এক ইমাম তার স্ত্রী আসিয়া খাতুনকে (২০) সোমবার রাতে ছুরি দিয়ে কোপায়। ঘাতক আনোয়ার হোসেন স্থানীয় ফুলবাড়ি লক্ষ্মিকোল মসজিদের ইমাম।

[‘রাজপরিবারের নির্দেশেই ডায়নাকে খুন করেছি’!]

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছিল ইমাম আনোয়ারের। ওই মামলায় জেল হাজতে থেকে দুইদিন আগে জামিনে মুক্তি পায় সে। জামিনে মুক্ত হয়ে সোমবার রাত ১০টার দিকে তারাবি নামাজ চলাকালে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আনোয়ার। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। গভীর রাত ২টো নাগাদ ঢাকা যাওয়ার পথেই আসিয়ার মৃত্যু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[OMG! আরও ১০টা পৃথিবী আছে মহাকাশে!]

জানা গিয়েছে, চার বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে আসিয়া খাতুনের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকে লক্ষ্মীখোল জামে মসজিদের ইমাম আনোয়ার যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন চালায়। এতে আসিয়া খাতুন মাগুরা জজ কোর্টে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন। মামলায় দীর্ঘদিন জেল হাজতে থাকার পর কয়েকদিন আগে জামিনে বের হয়ে সোমবার রাতে এই কাণ্ড করে পালায় আনোয়ার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.