সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডন হামলা নিহত জঙ্গিদের শেষকৃত্য করতে রাজী হলেন না স্থানীয় ইমামরা। ব্রিটেনের বিভিন্ন জায়গার প্রায় ১৩০ জন ইমামের একটি গোষ্ঠী শেষকৃত্য অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবারের লন্ডন হামলা পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন। এমনই মনে করছেন তাঁরা। কোনও ধর্ম অপরাধ করার পরামর্শ দেয় না। তাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ইসলাম ধর্মাবলম্বী হতে পারে না বলে মত ইমামদের। তাদের শেষকৃত্যে যোগ দেওয়ার দায়ও কারওর নেই বলে জানাচ্ছেন তারা। এক বিবৃতিতে ইমামরা জানিয়েছেন, লন্ডন হামলায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত তাঁদের। শুধু ইমামরাই নন, একই মত ব্রিটেনের ইসলাম ধর্মাবলম্বীদেরও।
[নেতারা টাকা চেয়েছিলেন না ম্যাথু অফার করেন? প্রশ্ন বিচারপতির]
কড়া ভাষায় হামলার নিন্দা করে ইমামরা জানিয়েছেন, প্রতিবাদের অন্য ভাষা আছে। এটা তাদের ভাষা। হামলাকারীরা যে কাজ করেছে, তার কোনও ব্যাখ্যা নেই। কোনও যুক্তি নেই। তাই তারা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। কোনও সাধারণ মুসলিমের মতো শেষকৃত্য সম্পন্ন হওয়ার অধিকারও তাদের নেই।
[ভাগ্য খুলল না রাহুলের, কংগ্রেস সভানেত্রী থাকছেন সোনিয়া]
ইমামদের এই গোষ্ঠী ব্রিটেনের অন্যান্য ইমামদের কাছেও একই আর্জি জানিয়েছে। আবেদন রেখেছেন, মুসলিম গোষ্ঠীগুলির কাছেও। সন্ত্রাস ভুলে গোটা বিশ্বকে একসঙ্গে থাকার পরামর্শও দিয়েছেন তাঁরা। বার্তা দিয়েছেন হামলাকারীদেরও। তারা যা করছে, তা ইসলাম বিরোধী। কারণ সন্ত্রাসের কোনও ধর্ম নেই বলে মন্তব্য করেছেন লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান। প্রসঙ্গত, সোমবারই তিন হামলাকারীর মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে লন্ডন পুলিশ।
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত