Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Imran Khan

পাক জেলে বুশরা বিবির সঙ্গে ‘অমানবিক আচরণ’! কারাগার থেকে ফুঁসে উঠলেন ইমরান

'পাকিস্তানের বিচারপতিরা নিজেদের বিক্রি করে দিয়েছেন', তোপ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১২:৪৩

options
link
পাক জেলে বুশরা বিবির সঙ্গে ‘অমানবিক আচরণ’! কারাগার থেকে ফুঁসে উঠলেন ইমরান zoom
ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। ফাইল চিত্র

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবির সঙ্গে জেলে ‘অমানবিক আচরণ’ করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন পিটিআই নেতা। ইদ উপলক্ষে কারাগারে থাকা ইমরানের সঙ্গে কথা হয় তাঁর ছেলে কাশিম খানের। তখনই ক্ষোভ উগরে এমন অভিযোগ করেন ইমরান। দৃষ্টিশক্তি হারাতেন পারেন তিনি, এই গুঞ্জন জোরালো হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এল তাঁর বক্তব্য।

ঠিক কী অভিযোগ জানিয়েছেন ইমরান? তাঁর ছেলে জানাচ্ছেন, জেল থেকে তিনি বলেছেন, ”এদেশের বিচারপতিদের নিজেদের নিয়ে লজ্জিত থাকা উচিত। ব্যক্তিগত লাভের জন্য ওঁরা ওঁদের আত্মাকে বিক্রি করে দিয়েছেন। বেচে দিয়েছেন আত্মসম্মান।” এরপরই ইমরানের আরও অভিযোগ, ”ওরা জানে আমাকে ভাঙতে পারবে না। তাই এখন আমার স্ত্রীর প্রতি আক্রমণ শানাচ্ছে। আমাকে ব্ল্যাকমেল করার জন্য বুশরা বিবির সঙ্গে অমানবিক আচরণ করা যায়?”

Advertisement

ইমরান জানাচ্ছেন, বুশরা বিবিকে সম্পূর্ণ একলা একটি কারাগারে নিক্ষেপ করা হয়েছে। সপ্তাহে মাত্র ৩০ মিনিট তিনি অনুমতি পান তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার। এমনকী কখনও কখনও সেটাও করতে দেওয়া হয় না। 

ইমরানের আরও অভিযোগ, ”ওরা জানে আমাকে ভাঙতে পারবে না। তাই এখন আমার স্ত্রীর প্রতি আক্রমণ শানাচ্ছে। আমাকে ব্ল্যাকমেল করার জন্য বুশরা বিবির সঙ্গে অমানবিক আচরণ করা যায়?”

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন ইউরোর দুর্নীতি মাময়ায় ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এই একই দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়েছে ইমরানের স্ত্রী বুশরা বিবির। পাশাপাশি ২০২৩ সালে গোটা পাকিস্তান জুড়ে ব্যাপক বিদ্রোহের কারণে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বিচার চলছে। 

গত মাসে ইমরানের স্বাস্থ্যের খবর ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয় উদ্বেগ। শোনা যায়, ডান চোখে নাকি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দেন ক্রিকেট বিশ্বের একাধিক কিংবদন্তি- সুনীল গাভাসকর, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্য়ালেন বর্ডার, স্টিভ ওয়া, ইয়ান চ্য়াপেল-সহ মোট ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক। গঠিত হয় বিশেষ মেডিক্যাল বোর্ড। এবার ফের স্ত্রীকে নিয়ে গর্জে উঠলেন ইমরান। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.