সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথেই হাঁটলেন ইমরান খান৷ সোমবার জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে, দেশবাসীকে যথাযথ কর জমা করার অনুরোধ করলেন পাক প্রধানমন্ত্রী৷ বার্তা দিলেন, আর্থিক ভাবে কাঙাল হয়ে যাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড় করাতে কর ফাঁকি দেওয়া বন্ধ করবে সরকার৷ যারা কর ফাকি দেবে, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে ইসলামাবাদ৷
[ আরও পড়ুন: ষড়যন্ত্রকারী সেনাকর্তাকে রাক্ষুসে মাছ পিরানহা ভরতি পুকুরে ফেললেন কিম ]
এদিনের ভাষণে পাক নাগরিকদের সরকারের ‘অ্যাসেট ডিক্লেয়ারেশন স্কিমে’র আওতাভুক্ত হওয়ার আহবান জানান ইমরান খান৷ তাঁরা যাতে নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত সঠিক তথ্য সরকারের কাছে জমা করে, দেশবাসীর কাছে সেই অনুরোধ করেন তিনি৷ স্পষ্ট বার্তা দেন যে, আগামী দিনে বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করবে সরকার৷ কোনও মতেই বরদাস্ত করা হবে না কালোবাজারি৷এদিনের ভাষণে পাক প্রধানমন্ত্রী জানান, ‘‘পাকিস্তান এমন একটা দেশ, যাঁরা সেবামূলক খাতে বেশি টাকা দেয় কিন্তু কর কম নেয়৷ দেশের সমৃদ্ধির জন্য নিজেদের পরিবর্তন করা প্রয়োজন৷’’ আগামিকালই পাক সংসদে প্রথমবারের জন্য বাজেট পেশ করতে চলেছে ইমরান খানের সরকার৷ সূত্রের খবর, এই বাজেটে পাক নাগরিকদের উপর বাড়তি করের বোঝা চাপাতে পারে ইসলামাবাদ৷ কালো টাকা উদ্ধারে ও বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিতে পারে সরকার৷
[ আরও পড়ুন: ৬০ জনকে খুন! অপরাধ জগতের ভয়ংকরতম খুনিকে দেখে শিউড়ে উঠছেন গোয়েন্দারা ]
২০১৪-তে কেন্দ্রের ক্ষমতায় এসে ঠিক এভাবেই করদাতাদের কর দেওয়ার বিষয়ে উৎসাহ দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এজন্য একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে সরকার৷ জিএসটি প্রনয়ণ করা হয়েছে৷ কালো টাকার কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৫০০ ও ১০০০ টাকার নোটও বাতিল করেছে নয়াদিল্লি৷ যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে দেশে৷ সোমবার ইমরান খানের ভাষণ শুনে অনেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই পদক্ষেপগুলিকেই মনে করিয়েছেন৷ তাঁদের মতে, এবার মোদির পদাঙ্কই অনুসরণ করলেন পাক প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!