সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারে হলে হ্যাট্রিক করে ফেলবেন৷ তবে ক্রিকেটের ময়দানে নয়, জীবনের রঙ্গমঞ্চে৷ নিজেই দিলেন এমন ইঙ্গিত৷ দিলেন একসময়ের পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান নাকি ফের নিকাহ করতে পারেন৷ তবে প্রাত্রীটি কে তা এখনও রহস্য৷
গিয়েছিলেন লন্ডনে, বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে৷ সেখানেই নাকি নিজের তৃতীয় বিয়ের ইঙ্গিত দেন ইমরান৷ কিছুটা কৌতুক করে বলেন, তিনি নাকি বিয়ে নিয়ে কোনও সুপরামর্শ দিতে পারবেন না৷ কারণ এক্ষেত্রে তাঁর বিশেষ ভাল রেকর্ড নেই এমনকি বিয়ের রেকর্ড ৩-এর কোটাও ছুঁতে পারে বলে মন্তব্য করেন তিনি৷ এমনকি তৃতীয় বার বিয়ের বিষয়টা আগের থেকে আরও অনেক বেশি খোলামেলা হয় বলেও মন্তব্য করেন তিনি৷
প্রসঙ্গত, এই পাক তারকা ক্রিকেটারের প্রথমা স্ত্রী জেমিমা গোল্ডস্মিথকে কে তিনি বিয়ে করেন ১৯৯৫ সালে৷ পরে সে বিয়ে ভেঙে যায়৷ ২০১৫-তে ইমরান নিকাহ করেন রেহাম খানকে৷ ইমরানের তৃতীয় বিয়ের ইঙ্গিত শুনে অনেকেই সেটা নিয়ে মজা করতে থাকেন৷ লন্ডনে ওই বন্ধুর মেয়ের বিয়ের মণ্ডপ থেকেই শুরু হয়েছে ইমরানের বিয়ের জল্পনা৷ যদিও এর আগেও বহুবার ইমরানের তৃতীয় বিয়ে নিয়ে জল্পনা তৈরি হয়েছে পরে আবার সেগুলো ভুল প্রমানিত হয়েছে৷ তবে সত্যি মিথ্যে যাই হোক, ইমরানের নিজের মুখেই যখন তাঁর বিয়ের ইঙ্গিত দিয়েছেন তখন জল্পনা তো হবেই৷ তবে তৃতীয়বারের পাত্রীটি কে সেটা দেখার জন্য আপাতত অপেক্ষাতেই থাকতে হবে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার