Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

সেলুনে চরম অসম্মান, খদ্দেরের কান কাটল নাপিত

থানা, পুলিশ, হাতকড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৭, ০৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৭, ০৮:৫৯

options
link
সেলুনে চরম অসম্মান, খদ্দেরের কান কাটল নাপিত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুল কাটাতে গিয়ে অনেকেই নানা বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হন। নাপিতের হাতযশে কারও জুলপি ছোট হয়েছে। কারও কদম ছাঁটের ধাক্কায় মাথা হেঁট হয়েছে। এসব না হয় সহ্য করা যায়। তা বলে নাপিত যদি আপনার মাথার মাঝ বরাবর চুল কেটে দেয় তাহলে আপনার কী অবস্থা হবে। এক মার্কিন যুবকের এমন দুর্দশার মুখে পড়েন। তাঁর নালিশে মার্কিন মুলুকের নাপিত এখন শ্রীঘরে।

[দাড়ি কামানো ইসলামবিরোধী, পাকিস্তানের নাপিতদের হুঁশিয়ারি জঙ্গিদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আক্ষরিক অর্থে একেবারে মাথা কাটা যাওয়া। ক্রিসমাসে বন্ধুদের চমকে দেবেন। এই ইচ্ছে নিয়ে চুল কাটাতে গিয়েছিলেন মার্কিন যুবক পল সিমন্স। হেয়ার স্টাইলিস্ট শাবানি খালিদকে বুঝিয়ে দেন তিন ঠিক কী ধরনের ছাঁট চাইছেন। স্টাইলিস্ট যন্ত্র নিয়ে নানারকম কায়দা দেখানো শুরু করেন। টি শার্টের উপর তোয়ালে চাপিয়ে নিশ্চিন্তে ছিলেন মার্কিন তরুণ। একটু চোখ বুজে ফেলেন। তাতেই বড় বিপদ হয়ে যায়। কানে যন্ত্রণা বুঝতে পেরে চোখ খোলেন ওই যুবক। ততক্ষণে সব শেষ। ২২ বছরের পলের তখন মাথা খারাপ হওয়ার জোগাড়। দেখেন কান থেকে রক্ত ঝরছে। এপর্যন্ত তাও ঠিক ছিল তার যন্ত্রণা বেড়ে যায় মাথার দিকে তাকিয়ে। দেখেন সাধের চুল পুরো একেবারে লণ্ডভণ্ড। মাথার মাঝখানে আর একটাও চুল নেই। পুরো আড়াআড়ি ভাবে চুল কেটে দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট শাবানি খালিদ। পল তখন কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। একবার তিনি ভেবেছিলেন ওই কাঁচি নিয়ে নাপিতের চুল কেটে উচিত শিক্ষা দেবেন। ঘা কতক দেওয়ারও ইচ্ছে ছিল তাঁর। শেষ পর্যন্ত সেলুনে থাকা অন্যান্য খদ্দেরদের হস্তক্ষেপে রোষের হাত থেকে বাঁচেন খালিদ। এরপর অন্য সেলুনে গিয়ে পুরো মাথা কামিয়ে লজ্জার হাত থেকে বাঁচেন পল।

ধৃত হেয়ার স্টাইলিস্ট
ধৃত হেয়ার স্টাইলিস্ট

[নতুন বছরে যদি এগুলো ঘটে তবে কেমন হয়?]

ব্যাপারটা এখানে শেষ হয়নি। উইসকনসিনের এই ঘটনায় থানা-পুলিশ হয়। থানায় গিয়ে ওই নাপিতের নামে এফআইআর করেন মার্কিন যুবক। পুলিশ তাঁকে হাতকড়া পরায়। তবে চুল খারাপভাবে কাটার জন্য নয় তদন্তকারীরা জানান কান কেটে ফেলার জন্য এই শাস্তি। অতএব সেলুনে গিয়ে একটু সাবধানী থাকুন। নাপিতে ফ্রি হ্যান্ড দিলে কিন্তু এমন ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটে যেতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.