রিয়াধে সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়লেন এক ভারতীয় ব্যবসায়ী! ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ওই ভারতীয়কে এক সৌদির নাগরিকের তোপের মুখে পড়তে হচ্ছে। তবে এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওটি কোন সময়ের তা এখনও পরিষ্কার নয়।
ভিডিওয় দেখা গিয়েছে, এক ভারতীয় সংস্থার প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় এক সৌদি নাগরিক তাঁকে বলেন, ”এই হিন্দু সংস্থায় একজনও মুসলিম নাগরিক নেই!” ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, ‘এখানে অজ্ঞতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে! ভারত এক মহান সভ্যতা, কোনও সাম্প্রদায়িক গুন্ডাদের টার্গেট হতে পারে না। ব্যবসা কোনো মসজিদের হাজিরা খাতা নয়। আধুনিক সমাজে ধর্মীয় পক্ষপাতিত্বের কোনও স্থান নেই। লজ্জাজনক! অপমানজনক!’ তবে ভিডিওটির ব্যক্তির নাম ও তিনি কোন সংস্থার প্রতিনিধিত্ব করছিলেন তা জানা যায়নি।
আরও পড়ুন:
This is blatant racism.
A Saudi attacking an Indian for being Hindu and for owning a stand at a Riyadh exhibition..bullying them and sneering, “This #Hindu company doesn’t even have one Muslim here.” This is ignorance weaponized, an assault on dignity, faith, and free enterprise.… pic.twitter.com/zi3o3Bc6nN— Amjad Taha أمجد طه (@amjadt25) February 3, 2026
ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন, এভাবে এক বাণিজ্য সম্মেলনে ব্যক্তি পরিচয় নিয়ে খোঁজা দেওয়াটা একেবারেই অনুচিত। একজনকে লিখত দেখা গিয়েছে, ‘আমার আশা, আমরা নিশ্চয়ই ভারতীয়দের প্রতি সৌদিদের এই ব্যবহারটা খেয়াল রাখব। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে পারস্পরিক সম্মানের উপরে। আমার যেন সৌদিতে নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। এনিয়ে কোনও আপস চলতে পারে না।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা
-
প্রকৃতির ডাকেই মিলবে ভবিষ্যতের দিশা, বিশ্ব পরিবেশ দিবসে বার্তা ‘ইউনিসেফ’-এর
-
‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা
-
উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে
-
‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!