কানাডায় খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক। অভিযোগ উঠেছে, অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় গাড়ি চাকায় পিষে হত্যা করা হয়েছে তাঁকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ১৮ বছরের এক যুবককে। ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে কানাডা পুলিশ।
অন্টারিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পুলিশ আধিকারিক ২৯ বছরের তরুণ বালি। তাঁকে খুনে অভিযুক্ত যুবক পুলিশ প্রহরায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল। যদিও সেখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান ১৮ বছরের ওই যুবক। তাঁকে পাকড়াও করতে ধাওয়া করেছিলেন তরুণ। অভিযোগ, সেই সময় বেপরোয়া গাড়ি চালিয়ে তরুণকে পিষে দেন অভিযুক্ত। গুরুতর আহত হন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক। পরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
ইতিমধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে। বিবৃতি দিয়ে তরুণ বালির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কানাডা পুলিশ। এক উচ্চপদস্থ আধিকারিক শোকবার্তায় জানিয়েছেন, “গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে হার্স্টে কর্তব্যরত অবস্থায় ওপিপি প্রভিন্সিয়াল কনস্টেবল তরুণ বালি নিহত হয়েছেন। মানুষের সেবায় তাঁর সাহস ও নিষ্ঠা কখনওই ভোলা যাবে না। অপূরণীয় ক্ষতির জন্য আমি তাঁর স্বজন, সহকর্মী এবং পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!