সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে তাক লাগিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত কিশোরী কিয়ারা নিরঘিন৷ মাত্র ১৬ বছর বয়সে খরা দূর করার উপায় খুঁজে বের করেছে এই খুদে বিজ্ঞানী৷ তার আবিষ্কারে দক্ষিণ আফ্রিকা খরা সমস্যা কাটিয়ে ফের সুজলা-সুফলা হয়ে উঠতে সফল হবে৷ কিয়ারার এই কীর্তির জন্য আমেরিকার গুগল বিজ্ঞান মেলায় ৫০ হাজার মার্কিন ডলার স্কলারশিপ পুরস্কার দেওয়া হল তাকে৷
দক্ষিণ আফ্রিকার একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রী মাটির জলরক্ষণ বিষয়ে একটি প্রজেক্ট তৈরি করেছে৷ কমলা লেবুর খোসা কাজে লাগিয়ে মাটির জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধির উপায় বাতলেছে কিয়ারা৷ যার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে কৃষকরা৷ বৃষ্টির অভাবে ফসল উৎপাদনে চরম ক্ষতি হয়৷ ফলে তাদের লোকসান তো হয়ই, সেই সঙ্গে বাজারেও শাক-সবজির হাহাকার দেখা দেয়৷ তবে এই আবিষ্কারের ফলে দেশের ৭৩ শতাংশ ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে৷ হিসাব করে দেখা যাচ্ছে, প্রতি মেট্রিক টনে লাভের অঙ্ক বেড়ে দাঁড়াবে ৩০ থেকে ৬০ মার্কিন ডলার৷
কিয়ারার ‘নো মোর থার্সটি ক্রপস’ প্রজেক্টটি প্রশংসা কুড়িয়েছে বিজ্ঞানীদের৷ কমলা লেবুর খোসা, যা সাধারণত ফেলেই দেওয়া হয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এত বড় সাফল্য মিলেছে৷ সেই কারণেই গুগল বিজ্ঞান মেলায় বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে সেরার শিরোপা উঠেছে ভারতীয় বংশোদ্ভূত কিশোরীর মাথাতেই৷ ১৩ থেকে ১৮ বছর বয়সিদের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে গুগল বিজ্ঞানমেলার আয়োজন করা হয়৷
৪৫ দিন পর্যবেক্ষণের পর সাফল্য পেয়েছে কিয়ারা৷ বিজ্ঞান মেলায় সেরা হওয়ার পর সে বলে, “রসায়নের প্রতি আমার চিরকালই একটু বেশি আগ্রহ৷ বিজ্ঞানী এম এস স্বামীনাথন আমার ছোটবেলার অনুপ্রেরণা৷ বড় হয়ে একজন সফল কৃষিবিজ্ঞানী হতে চাই৷”
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর