সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ আমেরিকায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক ভারতীয় বংশোম্ভুত ছাত্রের৷ গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি৷ মৃতের নাম আলাপ নরসিপুরা৷
[বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব]
জানা যাচ্ছে, আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন আলাপ নরসিপুরা৷ গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই শেষবার দেখা গিয়েছিলেন তাঁকে৷ তারপর থেকে ওই ছাত্রের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ বিষয়টি জানাজানি হতেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন কর্নেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ গত দুদিন ধরে ওই ছাত্রের খোঁজে তল্লাশি চালায় পুলিশ৷ অবশেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় লাগোয়া এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়৷ কর্নেল বিশ্ববিদ্যালয়ের তরফে মৃতদেহটি আলাপ নরসিপুরা বলে শনাক্ত করা হয়৷
কিন্ত, কীভাবে মৃত্যু হল ওই ভারতীয় বংশোম্ভুত ছাত্রের? সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি পুলিশ৷ গোটা বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে৷ তবে প্রাথমিকভাবে এই ঘটনায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর৷
[বিএনপি প্রধান খালেদা জিয়ার অফিসে তল্লাশি পুলিশের]
প্রসঙ্গত, এরআগে মঙ্গলবারই মার্কিন অভিবাসন দফতরের হেফাজতে থাকাকালীন অতুল কুমার বাবুভাই প্যাটেল নামে ভারতীয়র মৃত্যু হয়েছিল৷ গত ১০ মে ইকুয়েডর থেকে আমেরিকায় পৌঁছন তিনি৷ কিন্তু মার্কিন মুলুকে প্রবেশের জন্য পর্যাপ্ত কাগজপত্র না থাকায় অতুল কুমারকে আটক করেন অভিবাসন দপ্তরের কর্মীরা৷ পরে ওই ভারতীয় নিজেদের হেফাজতে নেয় মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর৷ দুদিন আটলান্টার ডিটেনশন সেন্টারে রাখা হয় তাঁকে৷ জানা গিয়েছে, তখন থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন অতুল কুমার৷ প্রাথমিক চিকিৎসায় জানা যায়, উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর৷ পরে শ্বাসকষ্ট শুরু হলে, অতুল কুমারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মারা যান তিনি৷
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত