সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে সৌন্দর্যের সঙ্গে গুণ একই শরীরে থাকতে পারে না? অবশ্যই পারে। কিছুদিন আগেই এ কথা প্রমাণ করেছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। দেশের সৌন্দর্যের ইতিহাসে প্রায় দেড় দশকের খরা কাটিয়ে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরেছেন ডাক্তারির ছাত্রী। এবার তাই করে দেখালেন আরও এক প্রবাসী ভারতীয়। অনন্যা অরোরা। বিশ্বস্ত এই মার্কিন সেনানী পেলেন ক্যানসাসের উইচিটা এলাকার সেরা এশীয় সুন্দরীর তকমা।
[অবশেষে রোহিঙ্গা শরণার্থীদের ফেরাতে চুক্তি স্বাক্ষর মায়ানমারের]
কল্পনা চাওলার মহাকাশযান যখন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল ১২ বছরের অনন্যা তখন দিল্লির বাসিন্দা। সেই একটা ঘটনাই নাড়িয়ে দিয়েছিল তাঁকে। তখনই ভেবে নিয়েছিলেন মহাকাশচারী হবেন। সেই তাগিদেই পাড়ি দেন আমেরিকায়। মার্কিন সেনায় যোগ দেন। বর্তমানে ইউএস এয়ার ফোর্সের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার তিনি। আপাচ-এর মতো অত্যাধুনিক হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। সে দায়িত্ব ভালভাবেই পূরণ করেন প্রবাসী তরুণী। তবে এর পাশাপাশি সাজগোজ সম্পর্কেও যথেষ্ট সচেতন।

[ঠিক বলতে চায় আপনার পোষ্যটি? নির্ভুলভাবে জানিয়ে দেবে এই যন্ত্র]
তবে আমেরিকায় থাকলেও মনেপ্রাণে নিজেকে ভারতীয়ই মনে করেন অনন্যা। আর একটা বিষয় বড্ড খারাপ লাগত তাঁর। মার্কিন মুলুকের বাসিন্দাদের কাছে এশীয় মানেই চিন, জাপান, কোরিয়ার বাসিন্দা। ভারতও যে তার অভিন্ন অঙ্গ। এ কথা বারবার মনে করিয়ে দিতে হয় তাঁদের। আর তা বলিষ্ঠভাবে জানান দিতেই উইচিটা-র মিস এশিয়ান ফেস্টিভ্যালে অংশ নেন অনন্যা। খেতাবও জিতে যান। এই খেতাবই তাঁকে ভারতীয়দের কথা দূরদেশে প্রচার করতে সাহায্য করবে বলে মনে করেন অনন্যা। এলাকার সেরা সুন্দরী হওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাবেন তিনি। সেখানে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরবেন। তবে এরই মাঝে মহাকাশ পাড়ি দেওয়ার স্বপ্নটিও রয়েছে। সেটিও যে পূরণ করতে হবে প্রবাসী ভারতীয়কে।
[৩০০ বছরের পুরনো জলদস্যুর ভূতকে বিয়ে করলেন মহিলা]
সর্বশেষ খবর
-
গোল করে নায়ক সেই এমবাপেই, প্যারাগুয়ের কঠিন পরীক্ষায় পাস করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত