সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেশার ঘোরে সন্তানসম্ভবা প্রেমিকাকে কোপাল প্রেমিক৷ এই নৃশংস অপরাধের জন্য ভারতীয় ছাত্র আকাশকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে নিউজিল্যান্ডের একটি আদালত৷ লেখাপড়ার জন্য নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকত ২৪ বছরের আকাশ৷ জানা গিয়েছে গত এক বছর ধরে সে বছর ২২-এর গুরপ্রীত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ কিন্তু আচমকাই গুরপ্রীত জানান তিনি সন্তানসম্ভবা এবং সন্তানের বাবা আকাশ নয়৷ সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়ে পরেছিলেন গুরপ্রীত৷ এই রাগেই নেশার ঘোরে প্রেমিকাকে ছুরি দিয়ে ২৯ বার কোপায় আকাশ৷ ঘটনার জেরে মৃত্যু হয় গুরপ্রীতের৷
চলতি বছরের এপ্রিল মাসে ঘটেছিল ঘটনাটি৷ গুরপ্রীতকে খুন করে রাস্তার ধারে একটি জঙ্গলে ফেলে রেখে চলে গিয়েছিল আকাশ৷ এরপরই ঘটনার কথা প্রকাশ্যে এলে পুলিশ তাকে গ্রেফতার করে৷ প্রাথমিকভাবে খুনের কথা স্বীকার না করলেও, পরে জেরার মুখে ভেঙে পড়ে সে৷
খুনের দায়ে প্রায় ১৭ বছর নির্বাসনে কাটাতে হবে ভারতীয় এই ছাত্রকে৷
সর্বশেষ খবর
-
উত্তর সিকিমে বিরাট ভূমিধস, অবরুদ্ধ তিস্তা নদী, জারি হল চরম সতর্কতা
-
অল্পের জন্য হ্যাটট্রিক মিস, ৫ উইকেটে কামাল! ভারতীয় স্পিনারের জাদুতে পরাস্ত ব্রিটিশ প্রতিপক্ষ
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিআইপি দর্শন! আজ থেকেই অ্যাপে টিকিট বুকিং
-
জেলের খাবারে ক্যানসারের বীজ! মারণ অসুখে আক্রান্ত হয়ে কেন্দ্রকে দুষলেন সঞ্জয় রাউত
-
‘বাই বাই পাপা, এটাই সঠিক পথ’, নদীতে ঝাঁপের আগে বাবাকে শেষ বার্তা তরুণীর!