সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষমূলক হামলার শিকার হলেন এক ভারতীয় ট্যাক্সিচালক৷এক মহিলা-সহ তিন যাত্রী তাঁকে বেধকড় মারধর করে৷ অশ্রাব্য গালিগালাজও করা হয়৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে তাসমানিয়ায়৷ আক্রান্ত ভারতীয় ওই ট্যাক্সিচালকের নাম পারদ্বীপ সিং৷
[বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মোদিকে, ফোনে এল হুমকি]
জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করেন পারদ্বীপ৷ পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য ট্যাক্সিও চালান তিনি৷ শনিবার রাতে এক মহিলা-সহ অস্ট্রেলিয়ার তিন বাসিন্দা পারদ্বীপের ট্যাক্সিতে ওঠেন৷ একজনের বমি পাওয়ায়, তাদের ট্যাক্সি থেকে নেমে যেতে বলেন পারদ্বীপ৷ তিনি সাফ জানিয়ে দেন, ট্যাক্সি নোংরা করলে, পরিষ্কার করার খরচও দিতে হবে৷ আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই তিন যাত্রী৷ পারদ্বীপ জানিয়েছেন, প্রথমে তাঁকে অশ্রাব্য গালিগালাজ করে ওই তিনজন৷ তারপর শুরু হয় বেধড়ক মারধর৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পারদ্বীপ৷
[মহিলাদের আত্মরক্ষায় অভিনব জুতো তৈরি করলেন এই যুবক]
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে্ মামলা রুজু করেছে পুলিশ৷ তবে এই ঘটনাকে বর্ণবিদ্বেষমূলক হামলা বলে মানতে নারাজ তারা৷ স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভাড়া নিয়েই ট্যাক্সি চালকের সঙ্গে যাত্রীদের গোলমাল হয়েছিল৷ চালককে মারধর ও গাড়ি ক্ষতি করার অভিযোগ উঠেছে৷ মারধরের সময়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যও করারও অভিযোগ উঠেছে৷ যদিও পুলিশ এটিকে বর্ণবিদ্বেষমূলক হামলার ঘটনা বলে মানতে নারাজ৷
[পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও]
এই নিয়ে এক বছরেরও কম সময়ে অস্ট্রেলিয়া আক্রান্ত হলেন তিন ভারতীয় ট্যাক্সিচালক৷ মার্চে মাসেই একইভাবে এক ভারতীয় ট্যাক্সিচালকের ওপর হামলা চালানো হয়৷ গত বছরের জুনেও আক্রান্ত হয়েছিলেন এক ভারতীয় ট্যাক্সিচালক৷
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত