সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝআকাশ থেকে নিখোঁজ হল বিমান৷ শনিবার মোট ১৩ জন যাত্রী-সহ ইন্দোনেশিয়া পুলিশের একটি টুইন ইঞ্জিন বিমান সিঙ্গাপুরের কাছ থেকে উধাও হয়ে যায়৷ আশঙ্কা, যাত্রীদের মধ্যে কেউই আর বেঁচে নেই৷
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ওই বিমানে ৫ জন ক্রু মেম্বার, আটজন যাত্রী ছিলেন৷ সুমাত্রার ব্যাঙ্কা দ্বীপ থেকে সকাল সাড়ে ৯টা নাগাদ উড়ান যাত্রা শুরু করার মাত্র ৫০ মিনিটের মধ্যে এটিসি-র সঙ্গে সমস্ত যোগাযোগ বিছিন্ন হয়ে যায় বিমানটির৷
ইন্দোনেশিয়ার জাতীয় সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখ্য আধিকারিক হেনরি বামব্যাং সোয়েলিস্ত্য জানিয়েছেন, মেনসানাক ও সেবাংগকা দ্বীপের মধ্যে বিমানটি কোথাও ভেঙে পড়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে৷ ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বিমানটির যাত্রীদের কিছু জিনিস খুঁজে পাওয়া গিয়েছে৷ সেই সূত্র ধরে পুলিশি বোট বিমানটির খোঁজ চালাচ্ছে৷
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে