সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উর্ধ্বগগনে তুলিয়া ফোন, এমন ওঠে ‘সেলফি’ হিল্লোল৷ বেশিরভাগ মানুষ আজকাল তাতেই দিক-বেদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন৷ কাণ্ডজ্ঞান তো দূরস্থ, মানুষ মান-হুঁশ দুই জলাঞ্জলি দিয়ে বসে থাকে৷ তাই তো জ্বলন্ত বিল্ডিংয়ে আগুন নেভানোর বদলে ‘সেলফি’ তুলতেই বেশি ব্যস্ত থাকে জেন ওয়াই৷ আবার রেল লাইনে ট্রেনের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে নিজেরাই বলি হয়ে বসে৷ এই ‘সেলফি’ র টানে কত জন যে বয়ে গিয়েছে স্রোতের টানে তাঁর খোজ মেলা ভার৷
আবারও তুষারধসের কবলে সেনা ছাউনি
মানুষের এই ‘সেলফিশ ‘সেলফি’র সাম্প্রতিকতম বলি ছোট্ট এক শিশু ডলফিন৷ দিশা হারিয়ে ফেলেছিল সে৷ ভাগ্য তার এমনই, ভাসতে ভাসতে চলে এসেছিল আর্জেন্টিনার সৈকতের কাছে৷ পড়ে গিয়েছিল কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষের খপ্পরে৷ ছোট্ট প্রাণীটির প্রাণের থেকে ‘সেলফি’ তোলাটা বেশি প্রয়োজনীয় ছিল তাঁদের কাছে৷ দেখুন কীভাবে মানুষের ‘সেলফি’ র ফাঁদে পড়ে প্রাণ গেল একরত্তি শিশুর৷
আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প
মৃত্যুর পরও রেহাই পায়নি ছোট্ট ডলফিনটা৷ মানুষের অতিরিক্ত কৌতুহল তখনও সেই মৃতদেহের ছবি তুলতে ব্যস্ত ছিল৷ শেষে সৈকত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তুলে নিয়ে যায় মৃতদেহটি৷ ততক্ষণে অবশ্য অনেক মানুষই ঐতিহাসিক ‘সেলফি’ তুলে ফেলেছেন৷
সবার চোখের সামনে ব্যক্তিকে গিলে ফেলল অ্যানাকোন্ডা…তারপর?
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ