সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষণশীলতার বিভিন্ন রকমের বেড়া পড়ানোর জন্য হরদমই খবরের শিরোনামে আসে ইরান৷ দেশকে রক্ষণশীলতার বেড়াজালে আষ্টেপৃষ্টে আটকে রাখতে এবং সোশ্যাল মিডিয়ার হাত থেকে বাঁচাতে এর আগে ফেসবুক, টুইটার এবং ইউটিউবকে বন্ধ করে দিয়েছিল ইরানের কট্টরবাদী প্রশাসন৷ অন্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বন্ধ না করলেও এবার সেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার অপরাধে আট জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের বেশিরভাগই মডেল৷ ওই মডেলদের বিরুদ্ধে অভিযোগ, খোলামেলা পোশাকে হিজাব ছাড়া ইনস্টাগ্রামে দেখা যায় তাঁদের৷
বছর দুই ধরে গোপনে স্ট্রিং অপারেশন চালায় ইরান সরকার৷ ‘স্পাইডার টু’ নামে ওই স্ট্রিং অপারেশনে ধরা পড়ে দেশে ইউটিউব, ফেসবুক এবং টুইটার নিষিদ্ধ হলেও যুব সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় ইনস্টাগ্রাম৷ গোপনে ৩০০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর নজরদারি চালান গোয়েন্দারা৷ তাতে ধরা পড়ে ইনস্টাগ্রাম বেশি জনপ্রিয় দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মধ্যে৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ২০ শতাংশ ব্যবহার করে ইরানের মডেলরা৷ স্ট্রিং অপারেশনে দেখা যায়, ৩০০টি অ্যাকাউন্টের মধ্যে ১৭০টি ব্যবহার করে ফ্যাশন সংস্থা, চিত্রগ্রাহক, মডেল এবং মেকআপ আর্টিস্টরা৷ এলহাম আরব নামে এক ইরানি মডেল শুধুমাত্র ইনস্টাগ্রামে ছবি বেচেই গড়ে রোজগার করেছেন প্রায় সাড়ে তিন হাজার মার্কিন ডলার৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার