সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে সেনার উপর হামলায় ২৫ জনকে খতম করার অভিযোগ। অবশেষে ৫ বছর পর অভিযুক্ত ইরান-সুইডিশ নাগরিককে ফাঁসি দিল ইরান। সম্প্রতি বিদেশ থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
জানা গিয়েছে, ফারাজোল্লাহ ছাব ওরফে হাবিব আসায়ুদকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান (Iran)। শনিবার তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরান-সুইডিশ দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাঁর। তিনি নাকি আরবের বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন অব আহওয়াজের নেতা ছিলেন। যারা ইরানের বিভিন্ন প্রান্তে হামলা চালায়। ২০১৮ সালে ইরানের তৈল সম্পদে ভরপুর খুজেস্তানে হামলা চালায় লিবারেশন অব আহওয়াজ। নিশানায় ছিল ইরানের সেনাবাহিনী। প্রাণ যায় অন্তত ২৫ জনের। সেই অপরাধেই ৫ বছর পর হাবিব আসায়ুদকে মৃত্যুদণ্ড দিল ইরান।
[আরও পড়ুন; লজ্জার রেকর্ড রোহিতের, ধোনির চেন্নাইয়ের সামনে ধরাশায়ী মুম্বই]
সর্বশেষ খবর
-
রোমে কনসার্টে গিয়ে হোটেলের ঘর নোংরা, প্রতারণা! জেমসের জেলযাত্রার সম্ভাবনা?
-
সন্তান মানুষ করতে নামী সংস্থার চাকরিতে ইস্তফা, হোমস্টে খুলে লাখ লাখ কামাচ্ছেন মা!
-
বৌদ্ধ মঠে গোলাবর্ষণ জুন্টার! মৃত অন্তত ১৪ ভিক্ষু, গৃহযুদ্ধে রক্তাক্ত মায়ানমার
-
‘শান্তি চাইলে যুদ্ধের প্রস্তুতি নিন’, প্রতিবেশীকে নিয়ে দেশকে সতর্ক করলেন প্রাক্তন সেনাপ্রধান
-
পারিবারিক বিবাদের জেরে পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে খাদে তলিয়ে গেলেন বাবা-মাও