Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Iran Israel War

যুদ্ধ পরিস্থিতিতে বড়সড় স্বস্তির খবর, ইরানে বেশিরভাগ পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল ভারত

ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে ফের রক্তের হোলি খেলা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। গুরুতর এই পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে রয়েছেন বহু ভারতীয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ২৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ২৩:২১

options
link
যুদ্ধ পরিস্থিতিতে বড়সড় স্বস্তির খবর, ইরানে বেশিরভাগ পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল ভারত zoom
ইরানে আটকে থাকা পড়ুয়ারা নিরাপদে। ফাইল ছবি।

ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে ফের রক্তের হোলি খেলা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। গুরুতর এই পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে রয়েছেন বহু ভারতীয়। সংখ্যাটা আনুমানিক ৯ হাজার। এর একটা বড় অংশ পড়ুয়া। যাঁদের নিয়ে উদ্বেগে গোটা দেশ। এই পরিস্থিতিতে বড়সড় স্বস্তির খবর শোনাল ইরানের ভারতীয় দূতাবাস। জানিয়ে দেওয়া হল, তেহরানে আটকে থাকা বেশিরভাগ পড়ুয়াকেই সরানো হয়েছে নিরাপদ স্থানে।

মঙ্গলবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তেহরানে যে সব পড়ুয়া আটকে ছিলেন, তাঁদের বেশিরভাগকেই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরানো হয়েছে। তেহরানে মুহুর্মুহু শেলিং, এবং হামলার জেরেই ওই পড়ুয়াদের নিরাপদ স্থানে সরার প্রস্তাব দেওয়া হয়। যারা যারা সেই প্রস্তাব মেনে নিয়েছে, সেই সব পড়ুয়াকে তুলনামূলক নিরাপদ স্থানে সরানো গিয়েছে। সেই পড়ুয়াদের যাতায়াত, থাকা, খাওয়া সব বন্দোবস্ত করেছে ভারতীয় দূতাবাস।

Advertisement

তবে বেশ কিছু পড়ুয়া সরকারের দেওয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁরা নিজেদের বাড়ি ছাড়তে চাননি। তাঁরা এখনও তেহরানে। তবে সেই সংখ্যাটা সামান্য। সেই সব পড়ুয়াদের আগের মতোই নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার নির্দেশিকা জারি করা হয়েছিল তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে। যেখানে একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়। আটকে থাকাদের জন্য সেই নির্দেশিকাই বহাল রাখা হয়েছে। বলা হয়েছে, “যে যেখানে আছেন, সেখানেই থাকুন। যতটা সম্ভব বাড়িতে থাকতে থাকুন। জানালার ধারে থাকবেন না।”

এদিকে, এই যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আরও একাধিক দেশে বহু ভারতীয় আটকে। তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই দুবাই বিমানবন্দরে গোটা তিনেক এয়ার ইন্ডিয়ার বিমান পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দেরও যত দ্রুত সম্ভব উদ্ধার করা হবে বলে দাবি কেন্দ্রের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.