প্রায় এক মাসের ব্যবধানে ফের ইরানে হামলা চালাল আমেরিকা (Iran-US War)। রবিবার হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপ লক্ষ্য করে দুটি লকেট লঞ্চার ছোড়ে মার্কিন সেনা। অভিযোগ, ওই দ্বীপ থেকে ইরানের সেনাবাহিনী হরমুজে রকেট ও ল্যান্ডমাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল যার জেরেই এই হামলা। এর পালটা জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পর পর ব্যালেস্তিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইরানের তরফে জানানো হয়েছে, রবিবার আমেরিকার তরফে লারাক দ্বীপে হামলা চালানো হয়েছিল। এই হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আমেরিকার এই হামলার পালটা ইরানের তরফেও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী, জর্ডানে কিং হুসেন ও আল-আজরাক বিমান ঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমানগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সংবাদমাধ্যম আল আরাবিয়ার রিপোর্ট অনুযায়ী, জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রগুলি মাঝ আকাশেই ধ্বংস করেছে।
আরও পড়ুন:
লারাক দ্বীপে হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
উল্লেখ্য, লারাক দ্বীপ ইরানের প্রধান বন্দর বান্দার আব্বাসের কাছে এবং হরমুজ প্রণালীর ঠিক মাঝখানে অবস্থিত। এই সমুদ্রপথটি বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হত। রিপোর্ট অনুযায়ী, ইরান বর্তমানে এই দ্বীপের পাশ দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলো পরীক্ষা করছে এবং প্রণালীটি অতিক্রম করার জন্য জাহাজগুলোর কাছ থেকে ২০ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা পর্যন্ত শুল্ক আদায় করছে।
এদিকে মার্কিন সেনা গত সপ্তাহে হরমুজ প্রণালীকে মাইনমুক্ত করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমার সমস্ত মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে। একইসঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে নতুন করে কেউ সামুদ্রিক মাইন পাতার চেষ্টা করলে পদক্ষেপ করবে আমেরিকা। যে কোনও জাহাজ বা নৌকা ধ্বংস করে দেওয়া হবে। একজন মার্কিন আধিকারির মতে, ইরানের সামরিক বাহিনী আইআরজিসি-র কার্যকলাপের ওপর নজর রাখছিল মার্কিন সেনা। এরপরই চলে এই হামলা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋগ্বেদ থকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা
-
জোম্যাটোতে এবার টাকা দিয়েও মিলবে না এই খাবার! কেন এমন সিদ্ধান্ত ফুড অ্যাপের?
-
সকালে ৬ মাসের শিশুকে অপহরণ! মধ্যরাতে পুলিশের রোমহর্ষক অভিযানে উদ্ধার, ধৃত ৩
-
সোশাল মিডিয়া অতীত, এবার পর্ন ওয়েবসাইটের মাধ্যমেই কাশ্মীরে জঙ্গি নিয়োগ করছে পাকিস্তান!
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে