Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

জিনস পরলেই মহিলাদের ধর্ষণের নিদান এই আইনজীবীর!

ছিঃ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৭, ০৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৭, ০৭:৫৫

options
link
জিনস পরলেই মহিলাদের ধর্ষণের নিদান এই আইনজীবীর! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেঁড়া-ফাটা জিনস পরা মহিলাদের ধর্ষণ করা উচিত। যাঁরা রাস্তায় নিতম্ব প্রদর্শন করে হাঁটে, তাঁদের ধর্ষণ করা কর্তব্য। এমনই বিস্ফোরক উক্তি করে বিতর্ক উসকে দিলেন মিশরের এক আইনজীবী। ‘প্রভাবশালী’ হিসেবে পরিচিত নাবিহ আল-ওহাস নামের ওই আইনজীবীর অভিযোগ, মহিলাদের ‘উগ্র সাজ-পোশাকের’ জেরেই বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মতো ঘটনা। তাই তাঁদের নৈতিকতার পাঠ শেখানো উচিত।

[প্রেমে পড়ার আগে নিজেকে এই সাতটি প্রশ্ন অবশ্যই করবেন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক টেলিভিশন শো-এ দেহব্যবসা রুখতে একটি নয়া আইন নিয়ে আলোচনার অংশ ছিলেন আল-ওহাস। তাঁর বক্তব্য, “নৈতিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে মহিলারা। ছেঁড়া জিনস  পরে মহিলারা অঙ্গ প্রদর্শন করলে কি আপনারা খুশি হবেন? যে মহিলারা এমন পোশাক পরবেন তাঁদের ধর্ষণ করা প্রত্যেক দেশবাসীর কর্তব্য।”  আদালত আইনের লড়াই লড়লেও আদতে নিজেই আইনের তোয়াক্কা করেননি ওই আইনজীবী আল-ওহাস। তাঁর এহেন মন্তব্যে দেশ জুড়ে তীব্র নিন্দার ঝড় বয়ে গিয়েছে। প্রতিবাদে মুখর হয়েছে মহিলাদের অধিকারের পক্ষে লড়াই করা বিভিন্ন সংগঠন। ইতিমধ্যে এই মন্তব্যের প্রতিবাদে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দ্য ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন’। মহিলাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে চ্যানেলটির বিরুদ্ধে মামলা করবে ওই সংগঠন।

মহিলাদের প্রতি মধ্যপ্রাচ্য এমনিতেই খানিকটা অসহিষ্ণু। বোরখার আড়ালে যে আদৌ একজন মানুষ রয়েছেন, তা মানতে নারাজ মুসলিম দেশগুলির পুরুষতান্ত্রিক সমাজ। সেই অসহিষ্ণুতা ক্রমশ ছড়িয়েছে মিশর-সহ আফ্রিকার অন্যান্য দেশে। ক্রমশই বেড়ে চলেছে নৈতিকতার নামে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা। কয়েকদিন আগেই ‘নিষিদ্ধ মাছ’ পরিবেশনের অভিযোগে কঙ্গোয় এক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করে ইসলামিক জঙ্গিরা।

[স্কুলের মধ্যে ঘটছে একের পর এক ‘অলৌকিক কাণ্ড’, ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.