সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের পর করোনার প্রকোপে এবার মৃত্যু মিছিল শুরু হয়েছে ইটালিতে। বিশ্বের প্রায় ১১৪টি দেশে এখন পর্যন্ত এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। পরিস্থিতির ভয়াবহতা দেখে একে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। আর এর মাঝেই গত ২৪ ঘণ্টায় ইটালিতে করোনার শিকার হয়েছেন ১৮৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও পর্যন্ত মোট এক হাজার ১৬ জনের। অবস্থা এমন জায়গা গিয়েছে যে এই মারণ ভাইরাসের কর্মকাণ্ডে দেশের অর্থনীতিও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে রোমের চার্চগুলিও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাগরিকদের আরও সতর্ক এবং সচেতন থাকতে হবে। কোনও অবস্থাতে কোনও জমায়েত করা যাবে না। প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বের হওয়ারও কোনও দরকার নেই। খাবার ও ওষুধের দোকান ছাড়া দেশের সমস্ত রেস্তরাঁ, বার ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক নাগরিককে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কম্বল ও গরম পোশাক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, কোয়ারেন্টাইনে জাস্টিন ট্রুডোও ]
এপ্রসঙ্গে ইটালির বিদেশমন্ত্রী জানান, ইউরোপের মধ্যে করোনার সব থেকে বেশি প্রভাব পড়েছে ইটালিতে। ফলে চিনের পরেই সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন এখানেই। তবে প্রথমে যা পরিস্থিতি ছিল তার থেকে এখন অনেকটাই নিয়ন্ত্রণ রয়েছে। এখনও পর্যন্ত ১২০০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও অনেকেই সুস্থ হয়ে উঠছেন।
[আরও পড়ুন: আতঙ্কের মাঝে আশার আলো, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী মার্কিন তরুণী]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক