সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওসামা বিন লাদেন- এই নামের মধ্যেই আজও যেন অনেক রহস্য লুকিয়ে৷ সন্ত্রাসের প্রসঙ্গ এলে আজও এই নামটাই শীর্ষে চলে আসে৷ যত দিন যাচ্ছে লাদেন সম্পর্কে অনেক আজানা তথ্য সামনে উঠে আসছে৷ যেমন সম্প্রতি জানা গেল, জেহাদিরা কখন হস্তমৈথুন করতে পারে তারও পরামর্শ দিয়েছিল আল কায়েদা প্রধানই৷
দাঁত না মাজার শাস্তি, মায়ের লাথিতে মৃত্যু মেয়ের
২০১১ সালে লাদেনকে খতম করার পর বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল আমেরিকা৷ সম্প্রতি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সির তরফে সেরকমই এক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে৷ আসলে তা ঘনিষ্ঠ অনুচরকে লেখা লাদেনের একটি চিঠি৷ যার উপরে লেখা ছিল ‘টপ সিক্রেট’৷ সন্ত্রাস ছড়ানোর প্রসঙ্গে আমেরিকা ও ফ্রান্সকে কবজা করার জন্য প্রয়োজনীয় পরামর্শ চিঠি লিখে অনুগামীকে জানিয়েছিল লাদেন৷ পাশাপাশি জেহাদিদের যৌনজীবন কেমন হবে, তারও একটা ধারণা দেওয়া আছে৷ লাদেনের জেহাদি আদর্শেই বহু তরুণ হাতে অস্ত্র তুলে নিয়েছিল৷ দিনের পর দিন ঘরছাড়া থাকাই দস্তুর৷ পরিবার ও স্ত্রীর থেকে দূরে থাকতে হত তাদের৷ এই পরিস্থিতিতে যৌনতার ক্ষেত্রে বেশ উদার মনোভাবই ছিল আল কায়েদা প্রধানের৷ স্ত্রীর থেকে দূরে থাকার সময় জেহাদিদের হস্তমৈথুন করার পরামর্শও দিয়েছিল লাদেন৷
নিশানায় ভারত-আমেরিকা ও জাপান, মহড়ায় নামল চিনের ‘রকেট ফোর্স’
কঠোর শাসকের মনোভাবেই সন্ত্রাসের বিরাট সংগঠন তৈরি হয়েছিল তার হাত ধরে৷ অনুগামীদের উপর তার প্রভাব যে কতটা তা এই ‘টপ সিক্রেট’ চিঠি থেকেই বোঝা যায়৷ সম্ভবত যৌনতার ক্ষেত্রে জেহাদিদের নান বিধিনিষেধ মানতে হত৷ তবে চূড়ান্ত অবস্থায় পড়লে সে নিয়মের রাশ যে আলগা হতে পারে, এমনটাই পরামর্শ ছিল লাদেনের৷

সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে নজির ভারতীয় কিশোরের
সর্বশেষ খবর
-
প্রধান বিচারপতির ককরোচ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা