সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে কান্দাহার বিমান অপহরণের স্মৃতি ফিরল মাল্টা বিমানবন্দরে৷ ১১৮ জন যাত্রী নিয়ে লিবিয়ার আকাশ থেকে ছিনতাই করা হল এয়ারবাস এ ৩২০-কে৷ বিমানটিকে শুক্রবার মাল্টা বিমানবন্দরে নামানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷
সাতজন বিমানকর্মী-সহ মোট ১১৮ জনকে নিয়ে হঠাৎই মাঝ আকাশে অদৃশ্য হয়ে যায় লিবিয়ার আন্তর্দেশীয় বিমানটি৷ এমনকী বিমানটিতে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয় দুই অপহরণকারী৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ আতঙ্কে দিশেহারা যাত্রীদের পরিবার পরিজন৷
দক্ষিণ লিবিয়ার সেভা থেকে ত্রিপোলির উদ্দেশে রওনা দিয়েছিল আফরিকিয়াত এয়ারওয়েজের বেসরকারি বিমানটি৷ লিবিয়া উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে মাল্টা দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়েছে যাত্রী ভর্তি বিমানটিকে৷ বিমানবন্দর ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা৷ দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী জোসেফ মাসকট জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষায় সবরকম চেষ্টা চলছে৷ পঁচিশজন যাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷ বিমান অপহরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কেউ৷
সর্বশেষ খবর
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!
-
রেল প্রকল্পে গতি আনতে শনিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক! বঙ্গে থমকে থাকা কাজে মিলবে ছাড়
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের