সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান করলেই তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে মহিলাদের। তা তিনি কিরঘিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের মেয়ে হোন কিংবা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, ছাড় পাচ্ছেন না কেউই। এমনকী কর্মক্ষেত্রে সন্তানকে স্তন্যপান করানোর অনুমতি না পাওয়ায় এ দেশের অনেক মহিলাকে চাকরিও ছাড়তে হয়েছে। অথচ বিশ্ব স্তন্যদান সপ্তাহে গোটা দুনিয়াকে স্তন্যপানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করা হচ্ছে, সেখানে ছবিটা পালটাচ্ছে কই? এবার লন্ডনে হেনস্তার শিকার হলেন এক মহিলা।
[আন্টার্কটিকায় বরফের চাঁই-এর তলায় জ্বলছে ৯১টি আগ্নেয়গিরি!]
লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট জাদুঘরে সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন মহিলা। সেখানেই শিশুকে স্তন্যদান করতে যান তিনি। আর তখনই তাঁকে বাধা দেওয়া হয়। জাদুঘর কর্তৃপক্ষের তরফে বলা হয়, প্রকাশ্যে স্তন্যদান করানো যাবে না। গোটা ঘটনা মুখ বন্ধ করে মেনে নিতে চাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হন তিনি। টুইটারে তিনি জাদুঘরের দ্বিচারিতার কথা তুলে ধরে জানান, সেখানে শোভা পাচ্ছে একের পর এক নগ্ন মূর্তি। যেখানে মহিলার স্তন অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। অথচ কোনও মহিলা সন্তানকে স্তন্যদান করলেই বাধা দেয় কর্তৃপক্ষ। এমন অদ্ভুত যুক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
[বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে শোক দিবসের প্রস্তুতি বাংলাদেশে]
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “যতটা সম্ভব পোশাকে শরীর ঢেকেই সন্তানকে স্তন্যদান করার চেষ্টা করছিলাম। কিন্তু মাত্র এক বছরের শিশু তো ছটফট করবেই। ওকে সামলানো তো মুখের কথা নয়। আর তখনই পোশাক সামান্য সরে যায়। জাদুঘরের কর্মীরা খারাপ ব্যবহার করেননি ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আমায় স্তন ঢেকে ফেলতে বলেন। বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাই।” ঘটনায় মহিলার পাশে দাঁড়িয়ে সুর চড়ায় নেটিজেনরাও। সন্তানকে তাঁর মায়ের স্তন্যপান থেকে বঞ্চিত করা নিয়ে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। আর তারপরই নিজেদের ভুল বুঝতে পেরে শেষমেশ ক্ষমা চেয়ে নেয় জাদুঘর কর্তৃপক্ষ। তাদের তরফে বলা হয়, “গোটা ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। কোনও মহিলা নিজের ইচ্ছে মতো যে কোনও স্থানেই স্তন্যদান করতে পারেন। তাঁকে বাধা দেওয়া উচিত হয়নি।”
সর্বশেষ খবর
-
বঙ্গে বসতে শিল্প! মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে পর বিপুল বিনিয়োগের ইঙ্গিত শমীকের
-
যে চুল বাঁধে, সে অ্যাকশনের মারপ্যাঁচও জানে, ববি-অনিলের সঙ্গে যোগ্যসঙ্গত ‘আলফা’ আলিয়ার
-
থাইল্যান্ড ভ্রমণে একগুচ্ছ নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের, প্ল্যান করার আগে জানুন খুঁটিনাটি
-
হাজার বছরের ধর্মচর্চা, আর্জেন্টিনার জার্সি নীল-সাদার নেপথ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস!
-
‘দেশবিরোধী শক্তিগুলো হিন্দুধর্মকে কলঙ্কিত করছে’, রাম মন্দিরে চুরি নিয়ে বিবৃতি সঙ্ঘের