Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

প্যারাডাইস পেপারস তদন্ত করবে যৌথ তদন্তকারী দল

আর্থিক কেলেঙ্কারিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৮:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৮:৫৩

options
link
প্যারাডাইস পেপারস তদন্ত করবে যৌথ তদন্তকারী দল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানামা পেপারস-এর পর প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে। আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ব্রিটেনের রাণি থেকে শুরু করে বিশ্বের তাবড় সেলিব্রিটি এবং শিল্পপতিদের। ভারতীয়দের মধ্যে নাম রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন-সহ ৭১৪ জনের। আর কেন্দ্র যে এই আর্থিক কেলেঙ্কারিতে আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে এব্যাপারে সোমবারই ইঙ্গিত মিলল। কেন্দ্রের এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যে বিশেষ মাল্টি এজেন্সি গ্রুপ(MAG) বা যৌথ তদন্তকারী দল ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির তদন্ত করছে, তাঁদের সাহায্যেই ‘প্যারাডাইস পেপারস’-এরও তদন্ত হবে। এই দলে থাকবে সিবিডিটি(সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস), আয়কর দপ্তর, ইডি, ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট, আরবিআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

[প্রাক্তনের দেওয়া উপহার বিক্রি করে প্রেম ভুলছেন ‘দেবদাস’রা]

রবিবার মধ্যরাতে ফাঁস হয়েছিল এই ‘প্যারাডাইস পেপারস’। বারমুডার আইনি সংস্থা অ্যাপলবি এবং সিঙ্গাপুরের এশিয়াসিটি ট্রাস্ট এবং করফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত ১৯টি গোপন সংস্থার এই বিপুল তথ্যভাণ্ডার সংগ্রহ করে জার্মান সংবাদপত্র স্যুডডয়শে সাইটুং৷ সেই তথ্যই তারা ভাগ করে নিয়েছে আইসিআইজে-র সঙ্গে৷ আইসিআইজে-র অন্যতম সহযোগী হিসেবে ভারতে অনুসন্ধান করেছে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস৷ তাতেই দেখা গিয়েছে কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে টাকা সরানোর এই খেলায় সামিল বিশ্বের তাবড় ধনকুবের, রাষ্ট্রপ্রধান, শিল্পপতি ও রাজনীতিকরা৷ আন্তর্জাতিক ভাবে অ্যাপলবি-র অন্যতম বড় ক্লায়েন্ট একটি ভারতীয় সংস্থা৷ ওই তালিকায় নাম রয়েছে বহু ভারতীয় কর্পোরেট সংস্থা ও শিল্পপতির৷ তাঁদের  মধ্যে অনেকের বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মোদি-ট্রাম্পের ‘চতুর্ভুজে’ বন্দি হতে চলেছে ‘ড্রাগন’]

বিশ্বের ৯৫টি সংবাদসংস্থার যৌথ তদন্তে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ নথিপত্র থেকে এই বেআইনি লেনদেন ধরা পড়েছে৷ এই তালিকায় কে নেই! বাকিংহাম প্যালেসের সম্রাজ্ঞী থেকে হোয়াইট হাউসের বাণিজ্যসচিব৷ ভারতীয়দের মধ্যে শুরুতেই যাঁরা প্রশ্নের মুখে পড়েছেন তার মধ্যে রয়েছে বিগ বি থেকে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিংহ, রাজ্যসভার সাংসদ আর কে সিংহের নাম। প্যারাডাইস পেপার যাদের উল্লখে করেছে ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল পিপল অ্যান্ড কোম্পানি’ হিসেবে। এছাড়াও স্বাভাবিকভাবেই নাম রয়েছে প্রাক্তন লিকার ব্যরন, বর্তমানে ফেরার ‘কিং অফ গুড টাইম’ বিজয় মালিয়ারও। নাম রয়েছে কর্পোরেট লবিইস্ট নিরা রাডিয়া, সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা ওরফে দিলনাশিন শেখ প্রমুখের। ১৮০ টি দেশের নানা তথ্য ঘেঁটে এই তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ভারত রয়েছে ১৯তম স্থানে। নানা ল’ফার্মের তথ্য যাচাই করা হয়েছে। নাম এসেছে সান গোষ্ঠী, জিন্দাল গোষ্ঠী, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতা সচিন পাইলটের৷ সারা দেশে কোচিং নেটওয়র্ক চালানো সংস্থা ফিটজিও রয়েছে প্যারাডাইস পেপারের নজরে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.