সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতি ভেঙে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়েছিল ইসলামাবাদ (Islamabad)। কিন্তু বাঁধা এল নিজের ঘর থেকেই। রীতিমতো হুমকি দেওয়া হল। কথা ছিল, পাকিস্তানের মাটিতে প্রথম হিন্দু মন্দির (Hindu Temple) তৈরি হবে ইসলামাবাদে। প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) অনুদানও দিয়েছিলেন। কিন্তু সেই মন্দিরের বিরোধিতা করলেন পাঞ্জাব প্রদেশে স্পিকার তথা রাজনীতিবিদ পারভেজ ইলাহি ( Pervaiz Elahi)। এর আগে ধর্মীয় সংগঠন জামিয়া আসরফিয়াও এই সিদ্ধান্তের বিরোধিতা করে।
২০১৭ সালে ক্যাপিটেল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ ইসলামাবাদের ওই এলাকায় ২০ হাজার বর্গ কিলোমিটার জমি মন্দির নির্মাণের জন্য দিয়েছিলেন। তিন বছর ধরে সেখানে মন্দির তৈরির জন্য একটি ইটও গাঁথতে দেওয়া হয়নি। সব বাধা কাটিয়ে অবশেষে গত পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মাহি মন্দির প্রতিষ্ঠার কাজের সূচনা করেছিলেন। পাকিস্তান সরকার এবার মন্দির নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদানেরও ঘোষণা করে দিয়েছিলেন। এর এক সপ্তাহের মধ্যেই মন্দির প্রতিষ্ঠায় বাধা পড়ল। প্রথম বাদ সাধল জামিয়া আসরফিয়া। এর ২৪ ঘণ্টার মধ্যেই মন্দির তৈরির বিরোধিতা করলেন রাজনীতিবিদ পারভেজ ইলাহি।
[আরও পড়ুন : মেক্সিকোর নেশামুক্তি কেন্দ্রে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ২৪]
বুধবার এক ভিডিও ইন্টারভিউতে পারভেজ ইলাহি বলেন, “ইসলামের নামে পাকিস্তান তৈরি হয়েছে। ফলে সেখানে কোনও হিন্দু মন্দির তৈরি করার অর্থ ইসলামের বিরোধিতা করা।” একই কথা শোনা গিয়েছিল জামিয়া আসরফিয়া লাহোর ইউনিট-এর প্রধান মুফতি জিয়াউদ্দিনের গলাতেও। জামিয়ার লাহোর ইউনিট-এর প্রধান মুফতি জিয়াউদ্দিন বলেছেন, “সংখ্যালুদের ধর্মীয় স্থানের মেরামতির জন্য সরকার অর্থ সাহায্য করতে পারে। কিন্তু নতুন করে ধর্মীয় স্থান তৈরির করার বিরোধিতা করছি আমরা। মানুষের করের টাকা এভাবে নষ্ট করা যাবে না।” এদিকে আবার ইসলামাবাদ হাইকোর্ট ক্যাপিটেল ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিস জারি করেছে। বলা হয়েছে মন্দির নির্মাণ শহরের মাস্টারপ্ল্যানের বিরুদ্ধে। ফলত একের পর এক বাধার মুখে পড়ছে হিন্দু মন্দির তৈরির পরিকল্পনা। ফলে কবে পাকিস্তানের মাটিতে শ্রীকৃষ্ণের মন্দির তৈরি হয়, তা এখন দেখার।
Construction of a Hindu temple in Islamabad is getting a lot of heat. A lawyer has challenged its construction in IHC, while fatwas against it continue. Here’s an ally of govt Pervaiz Elahi opposing construction: Making a new mandir in the capital is against the spirit of Islam. pic.twitter.com/ZV2nwVXvbx
— Naila Inayat नायला इनायत (@nailainayat) July 1, 2020
[আরও পড়ুন : ‘এটাই কমিউনিস্ট পার্টির আসল রূপ’, লাদাখে অশান্তি নিয়ে চিনকে বিঁধলেন ট্রাম্প!]
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী