সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতদুপুরে রাস্তার ধার কালো, লোমশ প্রাণীটাকে কাতরাতে দেখেছিলেন৷ মনটা আর্দ্র হয়ে যায়৷ তাকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন মালয়েশিয়ার এক গায়িকা৷ কিন্তু সেই ঘটনাই যে আজ এমন বিপদের মুখে ঠেলে দেবে, ভাবতে পারেননি তিনি৷ সেই প্রাণীর জন্য আজ গায়িকা জারিথ সোফিয়া ইয়াসিন কারারুদ্ধ৷
[আরও পড়ুন: প্রত্যর্পণ বিল নিয়ে অগ্নিগর্ভ হংকং, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের]
পরে তাঁকে পুলিশ জানায়, তাঁর বাড়িতে থাকা প্রাণীটি আসলে একটি বুনো ভাল্লুক৷ একদিন তাঁর বহুতল ফ্ল্যাটের জানলা দিয়ে উঁকি মারতে দেখা গিয়েছিল প্রাণীটিকে৷ তাতেই সন্দেহ হয়৷ খোঁজখবর নিয়ে জানা যায়, সেটি একটি ভাল্লুক৷ যা গৃহপালিত পশু হিসেবে বাড়িতে রাখা বেআইনি৷ শুনে একেবারে চমকে ওঠেন সোফিয়া৷ তিনি তদন্তকারীদের জানান, তিনি ভেবেছিলেন প্রাণীটি একটি বড়সড় কুকুরমাত্র৷ তাই পুষেছিলেন৷ এমনকী সোফিয়া তাঁদের এও বিশ্বাস করানোর চেষ্টা করেন, ব্রুনোর মধ্যে বুনো কোনও স্বভাব তিনি দেখেননি৷ সে অত্যন্ত ভালভাবে, আদরযত্নেই ছিল সোফিয়ার কাছে৷ কিন্তু কে শোনে কার কথা? বুনো ভাল্লুক ঘরে রাখা নিরাপদ তো নয়ই, একইসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের পরিপন্থী৷ তাই সোফিয়া আজ জেলে৷
[আরও পড়ুন: ‘দুর্মুখ’ ট্রাম্পকে সামলাতে পম্পেও বললেন ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’]
ব্রুনোকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি চিড়িয়াখানায়৷ আর এখানেই সোফিয়ার চিন্তা৷ তিনি ব্রুনোর যেমন যত্ন নিতেন, তেমন কি আর চিড়িয়াখানায় হবে? এই ভেবেই আপাতত কারাগারে দিন কাটাতে হচ্ছে সোফিয়াকে৷

সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১