Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamata Banerjee London Tour

কনকনে ঠান্ডা, মেঘলা আকাশ, লন্ডনে পৌঁছলেন মমতা, থাকবেন হাইড পার্কের কাছে

শনিবার সন্ধেয় দমদম থেকে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৫, ১৩:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৫, ১৩:৫৪

options
link
কনকনে ঠান্ডা, মেঘলা আকাশ, লন্ডনে পৌঁছলেন মমতা, থাকবেন হাইড পার্কের কাছে zoom

কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক, লন্ডন: সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। বর্তমানে তাপমাত্রার পারদ কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। তারই মাঝে দুবাই হয়ে লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) সেখানে পৌঁছন তিনি। হাইড পার্কের কাছে থাকার কথা মুখ্যমন্ত্রীর। সপ্তাহখানেকের এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। 

london mamata
বিমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথমে স্থির হয়েছিল, গত ২২ মার্চ অর্থাৎ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে হিথরো বিমানবন্দরের পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শুক্রবার। তার জেরে পিছিয়ে দিতে হয় মুখ্যমন্ত্রীর বিমানের সময়ও। অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ কলকাতা থেকে দুবাই পাড়ি দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
CM Mamata Banerjee assures people of Bengal for being with them just ahead of going London
দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী

সেখান থেকে ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিট নাগাদ লন্ডনের উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) পৌঁছন তিনি। বর্তমানে লন্ডনে মেঘলা আকাশ। মাঝেমধ্যে বৃষ্টি পড়ছে। কনকনে ঠান্ডা। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

লন্ডন সফরে (London Tour) মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। WBTC-এর বেশ কয়েকজন আধিকারিকও রয়েছেন। মমতার সঙ্গে লন্ডনে পৌঁছেছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী। উল্লেখ্য, ২৫, ২৬ এবং ২৭ মার্চ – পরপর তিনদিন লন্ডনে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করার কথা তাঁর। পূর্বসূচি অনুযায়ী, সেসব শেষ হলে ২৮ তারিখ লন্ডন থেকে ফের কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.