সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া কাউকে সাফল্যের শিখরে নিয়ে যায়, তো আবার কারও সর্বনাশ ডেকে আনে৷ চ্যাটিং ওয়েবসাইটে বন্ধুত্ব করে ধর্ষিতা হল ১২ বছরের কিশোরী৷ এক হাজার মাইলেরও বেশি পথ অতিক্রম করে এসে কিশোরীকে ধর্ষণ করে তার সেই ‘পাতানো’ বন্ধু৷ নাম মার্ক গ্রিনাল৷ ইংল্যান্ডের একটি আদালতে মামলাটি বিচারাধীন৷
মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকটি মেসেজেই জমে উঠেছিল তাদের বন্ধুত্ব৷ চ্যাটিংয়েই একে অপরের নম্বর নিয়েছিল তারা৷ মিষ্টি মিষ্টি কথায় কিশোরীকে সহজেই বশে এনে ফেলে মার্ক৷এতটাই বিশ্বস্ত হয়ে উঠেছিল সে যে, ওই স্কুল ছাত্রী সাত-পাঁচ না ভেবে মোবাইলে নিজের নগ্ন ছবিও পাঠিয়ে দেয়৷ সেই ছবিকেই ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মার্ক৷ কিশোরীকে একাধিকবার তার সঙ্গে যৌনতার প্রস্তাব দেয় অভিযুক্ত৷ কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি৷ রাগে তার নগ্ন ছবি একটি ওয়েবসাইটে পোস্ট করে দেয় মার্ক৷ পেজটির স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেয় কিশোরীর মোবাইলে৷
ভয়ে দিশাহারা হয়ে মার্কের সঙ্গে দেখা করতে রাজি হয় সে৷ লিভারপুলে নিজের বাড়ি থেকে প্রায় ১০০ মাইল দূরে নিউনিয়াটনের একটি হোটেলে এসে কিশোরীকে ধর্ষণ করে সে৷ জানা গিয়েছে, রাতে ধর্ষণের পর পরের দিন সকালে ফের কিশোরীকে যৌন মিলনের প্রস্তাব দেয় ২৬ বছরের যুবক৷ তার কথা মতোই কাজ হয়৷ তারপর একসঙ্গে স্নান করে হোটেল ছাড়ে দু’জন৷
পুরো ঘটনার কথা ফেসবুকের একটি মেসেজ থেকে জানতে পারেন ধর্ষিতার মা৷ তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন৷ তারপরই গ্রেফতার করা হয় মার্ককে৷ তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত৷ মামলার পরবর্তী শুনানি আগামী মাসে৷
সর্বশেষ খবর
-
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!
-
‘ট্রাম্প না থাকলে সম্ভবই হত না’, আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা
-
মমতা সঙ্গী হলে ‘হাত’ ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও