Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ

নিজের ফেসবুক পেজে জানালেন সেকথা

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০১৭, ১৪:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০১৭, ১৪:১৪

options
link
ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হতে চলেছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজেই একথা ঘোষণা করেছেন জুকারবার্গ।

কেন হত্যা করা হল বাবাকে, দেশের কাছে প্রশ্ন এই কিশোরীর

পোস্টটিতে নিজের এবং প্রিসিলিয়ার ছোটবেলার বেশ কয়েকটি ছবি শেয়ার করে জুকারবার্গ লিখেছেন, ‘প্রিসিলিয়া এবং আমি আবারও মা-বাবা হতে চলেছি। যখন ম্যাক্স জন্ম নিয়েছিল, তখন আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমরা আরও একটি সন্তানের জন্ম দিতে পারব কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তবে যখন জানতে পারি প্রিসিলিয়া আবারও গর্ভবর্তী তখন ভেবেছিলাম সন্তান যেন সুস্থ থাকে। পরে চেয়েছিলাম আমাদের যেন মেয়ে হয়। একজন বোন থাকলে জীবন অনেক ভাল হয়। আমার দুই সন্তানই একে-অপরকে বোন হিসেবে পাবে, এতে আমি গর্বিত। আমরা ওর জন্য অপেক্ষা করে আছি এবং ওকে একজন অসাধারণ নারী হিসেবে বড় করে তোলার চেষ্টা করব।’

Advertisement

বর্তমানে ম্যাক্সের বয়স মাত্র ১৫ মাস। তবে ম্যাক্সের জন্মের আগে তিনবার গর্ভপাত হয়েছিল প্রিসিলিয়ার। জুকারবার্গ পরিবার আশাবাদী এবার তাঁদের সন্তান সুস্থভাবেই পৃথিবীর আলো দেখবে।

ফের বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.