Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাংলাদেশের বৃহত্তম পশুহাট

সুকুমার সরকার, ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাংলাদেশের বৃহত্তম পশুহাট রাজধানী ঢাকায় অবস্থিত গাবতলি। ভয়াবহ আগুনে পশুহাটের একাধিক টিনশেড পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্তত ১৫০ পশু বাধা ছিল এই টিনশেডগুলির ভিতরে। আগুনে পুড়ে অধিকাংশই মারা গিয়েছে। [মোদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলে দাবি ইজরায়েলি মিডিয়ার] হাটের একজন ব্যবসায়ী জানান, প্রথমে হাটের দোতলার একটি … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/world/massive-fire-guts-bangladesh-cattle-market/pid/70589/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাংলাদেশের বৃহত্তম পশুহাট"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৭, ০৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৭, ০৭:৪৬

options
link
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাংলাদেশের বৃহত্তম পশুহাট zoom

সুকুমার সরকার, ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাংলাদেশের বৃহত্তম পশুহাট রাজধানী ঢাকায় অবস্থিত গাবতলি। ভয়াবহ আগুনে পশুহাটের একাধিক টিনশেড পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, অন্তত ১৫০ পশু বাধা ছিল এই টিনশেডগুলির ভিতরে। আগুনে পুড়ে অধিকাংশই মারা গিয়েছে।

[মোদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী বলে দাবি ইজরায়েলি মিডিয়ার]

হাটের একজন ব্যবসায়ী জানান, প্রথমে হাটের দোতলার একটি ছাউনিতে আগুন লাগে এবং পরে পাশের দুই ছাউনিতে তা ছড়িয়ে পড়ে। ওই তিন ছাউনিতে ১৫০ গবাদি পশু রাখা ছিল বলে জানান তিনি। আরও বলেন, আগুন লাগার পর হাটের লোকজন কিছু ছাগল সরিয়ে নিতে পারলেও অধিকাংশ গরু ভিতরেই পুড়ে মারা যায়। দমকলবাহিনীর কর্মীরা দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পশু ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথম আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এনায়েত হোসেন বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মুসলিম হয়ে পরনে শাড়ি কেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোহা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.