Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

অন্যের ক্রেডিট কার্ডে শপিং, পদত্যাগে বাধ্য হলেন মরিশাসের প্রেসিডেন্ট

এমন অপরাধেও তাহলে চরম শাস্তি হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৫:৪৩

options
link
অন্যের ক্রেডিট কার্ডে শপিং, পদত্যাগে বাধ্য হলেন মরিশাসের প্রেসিডেন্ট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা অভ্যুত্থান, দুর্নীতির অভিযোগ, ব্যক্তিগত কেচ্ছা। দুনিয়া দেখেছে নানা কারণে অনেক রাষ্ট্রনায়ককে দেশের সর্বোচ্চ পদ থেকে সরে যেতে হয়। তবে সামান্য শপিংয়ের জন্য কোনও প্রেসিডেন্টকে ইস্তফা দিতে হচ্ছে। দুনিয়ায় এমন নজির পাওয়া ভার। ছোট্ট দেশ মরিশাস জানিয়েছে সততার জন্য পদত্যাগ ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।

[মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত, এবার কণিষ্ক হলেন আম্বেদকর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্রেডিট কার্ড ছিল অন্যের। তা দিয়ে ব্যক্তিগত কেনাকাটা করেছিলেন আমিনা গারিব ফাকিম। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় পদত্যাগ করতে বাধ্য হলেন মরিশাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। আগামী ১২ মার্চ এই দ্বীপরাষ্ট্রের ৫০তম স্বাধীনতা দিবস। সেদিনই তিনি সরকারিভাবে ইস্তফা দেবেন। মরিশাসের প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন। ফাকিমের বিরুদ্ধে অভিযোগ, দুবাই ও ইটালিতে গিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজের জন্য দামি গয়না ও পোশাক কিনেছেন। যার মূল্য প্রায় ১০ হাজার ডলার। যদিও বিদায়ী প্রেসিডেন্ট সেই অভিযোগ অস্বীকার করেছেন। মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথ জানান প্রেসিডেন্ট সরে যেতে চেয়েছেন। পদত্যাগের বিষয়ে তিনি সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সংযোজন দেশের স্বার্থেই এটা করতে হত। কারণ গোটা দুনিয়া জানে মরিশাসের স্বচ্ছ ভাবমূর্তির কথা।

MAURITIUS PRESIDENT SHOPPING 2

[ভারত মহাসাগরে চিনকে রুখতে এককাট্টা ভারত-ফ্রান্স, মুক্ত বাণিজ্যের পক্ষে সওয়াল]

বছর খানেক আগে এই কেলেঙ্কারির সূত্রপাত। ‘প্ল্যানেট আর্থ ইনস্টিটিউট’ নামে আন্তর্জাতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুঃস্থদের জন্য পোশাক কেনার পরিকল্পনা নেওয়া হয়। এর জন্য ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল। অভিযোগ, মরিশাসের প্রেসিডেন্ট ইটালি ও দুবাই সফরে গিয়ে সেই ক্রেডিট কার্ডটি দিয়ে নিজের জন্য শপিং করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর পালটা আক্রমণে নামেন ফাকিম। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রনোদিতভাবে পুরনো একটা ঘটনাকে প্রকাশ্যে এনে অহেতুক হইচই করা হচ্ছে। শপিং যে ওই সংগঠনের ক্রেডিট কার্ডে তিনি করেছেন, তা মেনে নেন মরিশাসের প্রেসিডেন্ট। এই নিয়ে তাঁর ব্যাখ্যা, যে অর্থ তিনি খরচ করেছিলেন তা ইতিমধ্যে ওই সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, প্রখ্যাত বিজ্ঞানী ও রসায়নের অধ্যাপক ফাকিম মরিশাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। ২০১৫ সালে তিনি মরিশাসের সর্বোচ্চ পদের জন্য নির্বাচিত হন। তবে ছোটখাটো বিষয়ের জন্য তাঁকে যেভাবে সরে যেতে হল তাতে অবাক অনেকেই। ফাকিম জানান, নৈতিক কারণে এই ইস্তফা। নিজেকে সৎ প্রমাণ করে ফের ক্ষমতায় করবেন।

[বেতন কমানো হোক, কানাডার ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ বিশ্বের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.