Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Afghanistan

ইসলামের শাসন মেনেই কাজ করতে হবে, সংবাদমাধ্যমকে হুমকি তালিবানের

সাংবাদিকদের উপর নেমে আসছে তালিবানি খাঁড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১৮:০০

options
link
ইসলামের শাসন মেনেই কাজ করতে হবে, সংবাদমাধ্যমকে হুমকি তালিবানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান দখল করার পর তালিবান (Taliban) জানিয়েছিল, তারা বদলে গিয়েছে। কিন্তু যত সময় এগিয়েছে তত পরিষ্কার হয়েছে ‘তালিবান ২.০’ বলে আলাদা কিছু নেই। জেহাদিরা আগের মতোই নিষ্ঠুর। আর অত্যাচারের সেই ঘটনা তুলে ধরার ‘অপরাধে’ এবার সাংবাদিকদের উপর নেমে আসছে তালিবানি খাঁড়া। এহেন পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে ইসলামের শাসন মেনেই কাজ করার হুমকি দিয়েছে জেহাদিরা।

[আরও পড়ুন: আফগান নাগরিককে জীবন্ত সমাধি, উজবেকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াল তালিবান]

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তার বক্তব্য, “সংবাদমাধ্যমের স্বাধীনতর পক্ষেই ইসলামিক আমিরশাহী (তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান)। কিন্তু সংবাদমাধ্যমকেও নিরপেক্ষ হতে হবে। তাদের ইসলাম ও দেশের মূল্যবোধ মেনে চলতে হবে। আমরা সমস্ত বাধা সরিয়ে দিতে চাইছি এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন সংশ্লিষ্ট আইন মেনে চলে।” বিশ্লেষকদের মতে, ইসলামের নামে গোড়া থেকেই সংবাদমাধ্যমগুলির উপর রাশ টানছে তালিবান। এবার আইনের ফাঁদে ফেলে সাংবাদিকদের আরও হেনস্তা করবে জেহাদিরা।

Advertisement

উল্লেখ্য, গতবছর আফগানিস্তানে সংবাদমাধ্যমের সার্বিক অবস্থা নিয়ে যৌথভাবে একটি সমীক্ষা চালায় ‘রিপোর্টার উইদাউট বর্ডারস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও ‘আফগান ইন্ডিপেনডেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’। ওই সমীক্ষায় জানা যায়, তালিবানের কাবুল দখলের পর পাততাড়ি গুটিয়েছে ২৩১টি সংবাদ সংস্থা। চাকরি খুইয়েছেন ৬ হাজার ৪০০ জনেরও বেশি সাংবাদিক। আফগানিস্তানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দুর্দশা স্পষ্ট করে ওই সমীক্ষায় বলা হয়েছে, “গ্রীষ্মকালের শুরুতে আফগানিস্তানে ৫৪৩টি সংবাদ মাধ্যমের অফিস ছিল। কিন্তু নভেম্বরের শেষে মাত্র ৩১২টি কাজ করছে। অর্থাৎ মাত্র তিন মাসে ৪৩ শতাংশ মিডিয়া আউটলেট বন্ধ হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, উল্লেখ্য, গত আগস্ট মাসে কাবুল দখল করে তালিবান। জেহাদিদের রাজত্বে অশিক্ষার অন্ধকার গ্রাস করছে আফগানিস্তানকে। ক্ষমতায় এসে মহিলাদের অধিকার রক্ষার কথা বলেছিল তালিবান। অনেকেই ভেবেছিলেন যে এবারে হয়তো কিছুটা বদলেছে তালিবরা। কিন্তু আশঙ্কা সত্যি করে স্বমেজাজে ফিরেছে তারা। কাবুল বিশ্ববিদ্যালয়ের পর স্কুলেও মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছে জেহাদি সংগঠনটি। কর্মক্ষেত্রেও মহিলাদের উপর বাধানিষেধ জারি করেছে তালিবান। বিক্ষোভ মিছিল সংক্রান্ত খবর প্রঅকাশ করলে আক্রমণ নেমে আসছে সংবাদমাধ্যমের উপর। সবমিলিয়ে, আফগানভূমে সংবাদমাধ্যমের উপর জঙ্গিদের লাগাম ক্রমাগত চেপে বসছে।

[আরও পড়ুন: নতুন বছরে তালিবান শাসিত আফগানিস্তানকে উপহার, কোভিড টিকা পাঠাল ভারত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.