বিশ্বজুড়ে মন্দার আবহে আমাজন, গুগল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা আগেই কর্মী ছাঁটাই করেছে। সেই তালিকায় এবার নাম লেখাল মেটা। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থা তাদের ১০ শতাংশ কর্মীই ছাঁটাই করতে চলেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ প্রায় ৮ হাজার মানুষ কাজ হারাবেন।
জানা গিয়েছে, বছরের দ্বিতীয়ার্ধে ফের ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। এবং তিনটি আলাদা সূত্রের দাবি, ছাঁটাইয়ের সঠিক তারিখ এবং কতজনকে বাদ দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিকল্পিত এই ছাঁটাইয়ের সময়সীমা বা পরিধি সম্পর্কে কোনও রকম মন্তব্যই করতে চায়নি মেটা।
উল্লেখ্য, আমাজন সাম্প্রতিক সময়ে সব মিলিয়ে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে। অর্থাৎ ১০ শতাংশ কর্মীরই চাকরি গিয়েছে। এক ওয়েবসাইট যারা প্রযুক্তি কর্মীদের ছাঁটাইয়ের হিসেব রাখে, তারা জানাচ্ছে এখনও পর্যন্ত ২০২৬ সালে ৭৩ হাজারের বেশি প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। ২০২৪ সাল থেকে ধরলে সংখ্যাটা ১ লক্ষ ৫৩ হাজার। অর্থাৎ দেড় লক্ষেরও বেশি!
তবে এহেন পরিস্থিতিতেও মেটার মতো সংস্থার আর্থিক অবস্থান কিন্তু বেশ স্বস্তিদায়ক। সেই হিসেবে তাদের এত বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। মার্ক জুকারবার্গ চাইছেন এআই-সহায়তাপ্রাপ্ত কর্মীদের সাহায্যে সামগ্রিক কর্মদক্ষতা আরও বাড়াতে। আর সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা।
এদিকে বছরের শুরু থেকে ধরলে মেটার শেয়ারের মূল্য ৩.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও গত গ্রীষ্মে শেয়ারের মূল্য যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, বর্তমান মূল্য তার চেয়ে কিছুটা কম। গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সত্ত্বেও মেটা ২০০ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে। পাশাপাশি ৬০ বিলিয়ন ডলার মুনাফা হয়েছে তাদের।
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়