Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

শপিং মলে গুলির শব্দ, বন্দুকবাজের আতঙ্ক মিয়ামিতে

বন্দুকবাজের হামলা হয়েছিল কিনা, নিশ্চিত নয় পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ০৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ০৫:২৮

options
link
শপিং মলে গুলির শব্দ, বন্দুকবাজের আতঙ্ক মিয়ামিতে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে! স্থানীয় সময় শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে মিয়ামির একটি শপিং মলে। শপিং মল থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে মল থেকে বেরিয়ে দোকানে লুকিয়ে পড়েন অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। চলে আসে অ্যাম্বুল্যান্সও। তবে মিয়ামির ডলফিন মলে আদৌও কোন বন্দুকবাজ হামলা চালিয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। এখনও পর্যন্ত বন্দুকবাজ বা কোনও আহত ব্যক্তির সন্ধানও মেলেনি বলে জানা গিয়েছে।

[লাল ফৌজের সঙ্গে লড়াই ভারতীয় সেনার, ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সময় শনিবার রাত ৯.৪৭ মিনিট। মিয়ামির ডলফিন শপিং মলে তখন বেশ ভালই ভিড়। আমচকাই আতঙ্কিত হয়ে পড়েন মলে আসা লোকেরা। আপদকালীন পরিষেবার ফোন করে অনেকেই জানান, শপিং মলে গুলির শব্দ শুনেছেন তাঁরা। মল থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে মলের সামনে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। কেউ কেউ আবার প্রাণ বাঁচাতে রাস্তার ধারে দোকানে আশ্রয় নেন। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। বুলেটপ্রুফ জ্যাকেট ও রাইফেল নিয়ে ডলফিন মলে তল্লাশিতে নেমে পড়েন পুলিশকর্মীরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, শপিং মলে প্রথমে পরপর চারবার গুলি শব্দ শুনতে পান তিনি। পরে যখন তিনি শপিং মল থেকে বেরিয়ে আসছিলেন, তখনও বেশ কয়েকবার গুলির শব্দ পান। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।  প্রথমে শুধু চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু, পরে স্পষ্ট গুলির শব্দ শুনতে পাই।’  তিনি জানান, ঘটনার সময়ে সবাইকে একটি সিনেমা হলে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেন মলের কর্মীরা। প্রায় কুড়ি মিনিট সিনেমা হলের ভিতরেই ছিলেন তাঁরা। এরপর পুলিশকর্মীরা মলের ভিতর থেকে সবাইকে বের করে আনেন।

[শূকরের রক্তে ভেজা গুলিতে জঙ্গি নিকেশের দাওয়াই ট্রাম্পের, শুরু বিতর্ক]

তবে এতকিছুর পরেও মিয়ামি ডলফিন শপিং মলে আদৌও বন্দুকবাজের হামলা হয়েছিল কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। বস্তুত, ওই শপিং মলে কোনও বন্দুকবাজেরও সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[কঠিন অস্ত্রোপচারের পর মিলল আকর্ষণীয় স্তন, অভিনব সেলিব্রেশন মহিলার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.