Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Mojtaba Khamenei

‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হেজবোল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

ইরানের সুপ্রিম লিডার লেখেন, 'লেবাননের ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের দায়িত্ব। ইজরায়েলের ব্যাপক আক্রমণের সামনে একমাত্র হেজবোল্লাই অটল শিলার মতো দাঁড়িয়ে রয়েছে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০২

options
link
‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হেজবোল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার zoom
হেজবোল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার।
Advertisement

অন্ত্রাল থেকেই এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লাকে বার্তা ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের। ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ানোর পরামর্শ দিলেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে সোশাল মিডিয়ায় হেজবোল্লার উদ্দেশে তাঁর বার্তা, ‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই।’ শুধু তাই নয়, হেজবোল্লার যোদ্ধাদের সাহসিকতার ঢালাও প্রশংসা করেন তিনি।

সোশাল মিডিয়ায় হেজবোল্লার প্রশংসা করে ইরানের সুপ্রিম লিডার লেখেন, ‘লেবাননের ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের দায়িত্ব। ইজরায়েলের ব্যাপক আক্রমণের সামনে একমাত্র হেজবোল্লাই অটল শিলার মতো দাঁড়িয়ে রয়েছে।’ এরপরই তিনি বলেন, ‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনও পথ নেই। এই লড়াই চালিয়ে গেলে শেষ পর্যন্ত সত্যের পক্ষে লড়াই করা শক্তিরই জয় হবে।’ সংগঠনের যোদ্ধাদের প্রশংসা করে তাঁর বার্তা, ‘দলের যোদ্ধারাই ছোট চারাগাছটিকে এজ এক বিরাট বৃক্ষে পরিণত করেছে।’ এছাড়া হেজবোল্লার প্রধান-সহ নিহত কমান্ডারদের শ্রদ্ধাও জানান মোজতবা (Mojtaba Khamenei)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশাল মিডিয়ায় হেজবোল্লার উদ্দেশে মোজতবার বার্তা, ‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই।’

হেজবোল্লার প্রশংসার পাশাপাশি চলমান এই সংঘাতে আমেরিকাকেও ছেড়ে কথা বলেননি ইরানের সুপ্রিম লিডার। তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে তা আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধ। পাশাপাশি বলেন, আমেরিকার সঙ্গে যদি কোনও সমঝোতা হয় তবে সেখানে লেবাননের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযান বন্ধের বিষয়টিও থাকতে হবে।

উল্লেখ্য, হামাসের মতোই লেবানন থেকে হেজবোল্লাকে নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তির শর্তে লেবাননে হামলা থামানোর কথা বলা হলেও তা মানেনি ইজরায়েল। বরং অভিযোগ তোলা হয়, হেজবোল্লাকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে ইরান। এই পরিস্থিতির মাঝেই মোজতোবা স্পষ্ট করে দিলেন রাজনৈতিক ও আদর্শগতভাবে ইরান হেজবোল্লার পাশেই রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.