সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে ফিরে পেতে নিজের ১৭ মাসের শিশুকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে৷ অভিযুক্ত ২৩ বছরের কিম্বারলি মার্টিনস আমেরিকার স্পাটার্নবাগের বাসিন্দা৷
বেশ কয়েকদিন আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কিম্বারলির৷ অভিযোগ, স্বামীকে ফিরে পেতেই নিজের ১৭ মাসের মেয়ে পেইটনকে বিষ খাওয়ানোর পরিকল্পনা করে সে৷ প্রথমে ঠান্ডা মাথায় নুনে বিষ মিশিয়ে নিজের বাচ্চাকে খাওয়ায়৷ পরে একটি পানীয়ও দেয়৷
গত রবিবার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পেইটনকে৷ অবস্থার অবনতি হলে বুধবার লাইফ সাপোর্টে দেওয়া হয় তাকে৷ পরে ব্রেন ডেড হয়ে গেলে সরিয়ে নেওয়া হয় লাইফ সাপোর্ট সিস্টেম৷ তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷
নিজের সন্তানকেই হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় কিম্বারলিকে৷ স্থানীয় আদালতে বিচার চলছে তার৷ যদিও কিম্বারলির বোন টিফনির দাবি, কিম্বারলি খুব ভাল এক মা৷ সে কোনওভাবেই নিজের বাচ্চার ক্ষতি করতে পারে না৷ ময়নাতদন্তের রিপোর্টে অবশ্য নুনের মাধ্যমেই শিশুটির শরীরে বিষ ঢুকেছিল বলে জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?