সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো স্রেফ সংখ্যা মাত্র! সেটাই যেন হাতেকলমে প্রমাণ করে দিলেন মার্কিন মহাকাশচারী বাজ অলড্রিন (Buzz Aldrin)। নিজের ৯৩তম জন্মদিনে গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে। শনিবার টুইট করে নিজেই জানালেন সেই কথা।
১৯৬৯ সালে প্রথমবার চাঁদে পা রেখেছিলেন ৩ মহাকাশচারী। অ্যাপেলো ১১ মিশনের তিন মহাকাশচারীর মধ্যে অন্যতম বাজ অলড্রিন, ওরফে এডুইন অলড্রিন, দ্বিতীয় মানুষ হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিলেন। নিজের ৯৩তম জন্মদিনে প্রেমিকা ড: আনসা ফওরের সঙ্গে সেরে ফেললেন বিয়ে। সেই উপলক্ষে লস অ্যাঞ্জলসে ছোট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়ছিল।
[আরও পড়ুন: মাত্র ১০ মিলিলিটার ভদকা সঙ্গে রাখাই কাল! জেলে যেতে হল রুশ পর্যটককে]
টুইটারে বিশেষ দিনটির কথা উল্লেখ করে অলড্রিন লেখেন, “৯৩তম জন্মদিনে মহাকাশের কিংবদন্তি সম্মানে সম্মানিত করা হল। আমার দীর্ঘদিনের প্রেমিকার ডঃ আনসা ফওরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। বিয়ে উপলক্ষে লস অ্যাঞ্জেলস ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবক বয়সে পালিয়ে বিয়ে করার মতো উত্তেজনা অনুভব করছি।”
On my 93rd birthday & the day I will also be honored by Living Legends of Aviation I am pleased to announce that my longtime love Dr. Anca Faur & I have tied the knot.We were joined in holy matrimony in a small private ceremony in Los Angeles & are as excited as eloping teenagers pic.twitter.com/VwMP4W30Tn
— Dr. Buzz Aldrin (@TheRealBuzz) January 21, 2023
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, এর আগে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অলড্রিন। ভেঙেছে তিনটি দাম্পত্যই। শেষপর্যন্ত দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অলড্রিন। তাঁর নতুন জীবনের শুরু পরই শুভেচ্ছায় ভাসছেন অলড্রিন দম্পতি। টুইটারে তাঁদের শুভেচ্ছা জানিয়ে নেটিজেনরা লেখেন, “আপনি তো চাঁদে পৌঁছে গিয়েছেন।” কেউ কেউ লিখেছেন, “শুভেচ্ছা। ৯৩ বছরে নতুন জীবন শুরু করলেন।”
[আরও পড়ুন: শীঘ্রই KLO প্রধান জীবন সিংহের সঙ্গে ‘শান্তি আলোচনা’ শুরু কেন্দ্রের! বাড়ছে বাংলা ভাগের আশঙ্কা]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন