সুকুমার সরকার, ঢাকা: ভারতের সঙ্গে পাঁচ আন্তর্জাতিক রুটে নতুন বাস অপারেটর চূড়ান্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)। এর মধ্যে ঢাকা-কলকাতা সহ চারটি রুটে চলবে ‘এন আর ট্রাভেলস’ (শ্যামলী এন্টারপ্রাইজ), আর ঢাকা-আগরতলা রুটে ‘রয়্যাল কোচ’। আন্তর্জাতিক রুটের টেন্ডার কমিটির প্রধান বিআরটিসির পরিচালক আমজাদ হোসেন জানান, টেন্ডারের মাধ্যমে এন আর ট্রাভেলস চারটি ও রয়্যাল পরিবহণ এক রুটে বাস অপারেটর হিসেবে নিযুক্ত হয়েছে। এন আর ট্রাভেলস ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গুয়াহাটি, ঢাকা-খুলনা-কলকাতা, এবং ঢাকা-আগরতলা রুটে চলবে রয়্যাল কোচ।
[হাসিনার উপর গ্রেনেড হামলার মামলায় ৪৯ জনের মৃত্যুদণ্ডের দাবি]
বিআরটিসির পরিচালক আমজাদ হোসেন জানান, দরপত্রের মাধ্যমে চূড়ান্ত হওয়ার পর চুক্তি সাক্ষর হয়েছে। বাংলাদেশ-ভারত চারটি রুটের নব নিযুক্ত অপারেটর এন আর ট্রাভেলসের স্বত্বাধিকারী রাকেশ ঘোষ জানান, সুষ্ঠু দরপত্র প্রক্রিয়ার পর আমরা ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ হাতে পেয়েছি। শিগগিরই বাংলাদেশ-ভারতের মধ্যে এন আর ট্রাভেলস যাত্রী পরিবহন করা শুরু করবে।’ রাকেশ ঘোষ আরও জানান, ‘আগের যেকোনও সময়ের চেয়ে আরও উন্নত যাত্রীসেবা এবং আরামদায়ক বাস পাবেন যাত্রীরা।’ বিআরটিসি সূত্র জানায়, নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। তবে ভাড়ার পরিবর্তন হবে না। আগের মতো ভাড়া থাকবে। পাঁচটি রুট পেতে গত বছরের জুলাই মাসে বিআরটিসির ডাকা টেন্ডারে অংশ নিয়েছিল শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, শ্যামলী এন্টারপ্রাইজ (এন আর ট্রাভেলস), সেঁজুতি ট্রাভেলস এবং রয়্যাল কোচ। পরে ভাড়া নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে করা মামলার রুল জারির কারণ দেখিয়ে দরপত্র উন্মুক্ত করা বন্ধ রাখা হয়। এ অবস্থায় পাঁচ মাস টেন্ডার প্রক্রিয়া স্থগিত ছিল। পরে আদালত মামলাটি খারিজ করে দেয়। এরপর নতুন বছরে বাংলাদেশ-ভারত ৫ রুটে নতুন বাস অপারেটর নিযুক্ত দরপত্র প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করে এন আর ট্রাভেলস ও রয়্যাল কোচকে নতুন বাস অপারেটর নিযুক্ত করা হয়।
[‘সাহায্যের বিনিময়ে পাকিস্তান শুধু প্রতারণাই করেছে’, আক্রমণাত্মক ট্রাম্প]
১৯৯৯ সালে ঢাকা-কলকাতা রুটে সৌহার্দ্য বাস সার্ভিসের জন্য বাংলাদেশের বিআরটিসি ও ভারতের ডব্লিউবিটিসি কর্তৃপক্ষ উভয় প্রতিবেশী দেশের মধ্যে বাস সেবা চালু করে। তখন শ্যামলী পরিবহনকে ঢাকা-কলকাতা রুটে সরাসরি বাস সার্ভিস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। ২০০২ সালে টেন্ডারের ‘ফোরস্টার কনসোর্টিয়াম’ নামে একটি কোম্পানিকে বিআরটিসির পক্ষে ঢাকা-কলকাতা রুট পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। ২০০৭ সালে নতুন করে শ্যামলী পরিবহণকে ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। এরপর থেকে শ্যামলী পরিবহন কলকাতা-সহ চারটি রুটে ও পরীক্ষামূলকভাবে গ্রিনলাইন নতুন চালু হওয়া ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চালিয়ে আসছিল। প্রতি দুই বছর পরপর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বাস পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়।
সর্বশেষ খবর
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত
-
রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের