Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

কাদাধসে মৃত ৩০০ জন, আফ্রিকা জুড়ে মৃত্যুমিছিল

এখনও চলছে প্রবল বৃষ্টি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৭:১৮

options
link
কাদাধসে মৃত ৩০০ জন, আফ্রিকা জুড়ে মৃত্যুমিছিল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের কাদাধস। রাজধানী ফ্রিটাউনে ভূমিধসে নিখোঁজের সংখ্যা কমপক্ষে ৬০০ বলে জানিয়েছে রেডক্রস৷ ইতিমধ্যেই ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর। এখনও চলছে প্রবল বৃষ্টি, ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

mudslide1

Advertisement

পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়া ঘরবাড়িতে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ধসের সময় চাপা পড়া বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ফলে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। পাহাড় থেকে নেমে আসা কাদা ঢেকে ফেলেছে রাস্তা, বাড়িঘর। ভেসে আসছে একের পর এক মৃতদেহ৷ সেদেশের সরকারি মুখপাত্র কর্নেলিয়াস ডিভিঅক্স জানান, ভয়াবহ ভূমিধসের পর মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে কলেরা৷ পরিস্থিতি এতটাই খারাপ, গত দু’দিনে ১০০ জনের বেশি দুর্গতকে উদ্ধার করা সম্ভব হয়নি৷ সেনাবাহিনী বিধ্বস্ত এলাকায় এখনও পৌঁছতে পারেনি বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

AR-170819705

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা জানান গোটা দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উপরাষ্ট্রপতি ভিক্টর বোকারি ফোহ গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ভূমিধসে যারা গৃহহীন হয়ে পড়েছে, সরকার তাদের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মাসাকুই বলেন, মৃতের সংখ্যা ৩২০ ছাড়িয়ে যাবে। ২৯৭টি দেহ উদ্ধার করা গেছে। যারমধ্যে ১০৯টি দেহ পুরুষের,৮৩জন মহিলা ও ১০৫টি শিশুর দেহ রয়েছে।কমপক্ষে ৯০০০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে রাষ্ট্রসংঘ।

[এবার জাদুঘরে সন্তানকে স্তন্যদান করতে গিয়ে হেনস্তার শিকার মহিলা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.