সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানকে ঠান্ডা মাথায় খুন করে তার ভিডিও তুলল মা৷ স্বামীর সঙ্গে তর্ক-বিতর্কের সময় রাগের মাথায় সেই ভিডিও পাঠিয়ে দিল তাঁর মোবাইল ফোনে৷ এমন নৃশংস কাণ্ড ঘটানোয় গ্রেফতার করা হল ক্রিস্টিয়ান ক্লার্ককে৷
পুলিশ জানিয়েছে, ১৭ মাসের ছেলে আন্দ্রেকে হত্যা এবং ২ বছরের কন্যা সন্তান অ্যাঞ্জেলকে খুনের চেষ্টার অপরাধে জেল হেফাজতে পাঠানো হয়েছে ক্লার্ককে৷ গত মঙ্গলবারের ঘটনা৷ রাত ৯টা নাগাদ স্বামীর সঙ্গে মোবাইল চ্যাটিংয়ে বাদানুবাদ শুরু হয় ২১ বছরের ক্লার্কের৷ খুব কম সময়ই স্বামী-স্ত্রী একসঙ্গে থাকতেন৷ মার্কিনি মহিলার দাবি, বাচ্চাদের মল-মূত্র তাঁকেই পরিষ্কার করতে হত৷ তাঁর স্বামী অন্য কোনও মহিলার সঙ্গে ব্যস্ত থাকেন৷ এই প্রসঙ্গ নিয়েই রাগের মাথায় একের পর এক মেসেজ পাঠাতে থাকে স্বামীকে৷ তখনই সে জানায়, এভাবে দিনের পর দিন সন্তানদের একা সামলাতে হলে সন্তানদের সে মেরেই ফেলবে৷ সিদ্ধান্ত নিতে বিশেষ দেরিও করেনি৷
রাত ১১ টা ৯ মিনিট নাগাদ ছেলেকে খুন করে সেই ভিডিও স্বামীকে পাঠায় ক্লার্ক৷ পুলিশের কাছে ক্লার্ক পরে নিজেই স্বীকার করেছেন, আন্দ্রেকে সে শ্বাসরোধ করে খুন করেছে৷ মেয়েকেও খুনের চেষ্টা করেছে৷ ক্লার্কের স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর