সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর আমেরিকার বিমান বন্দরে গিয়ে ‘রিজওয়ান’দের বলতে হবে না “মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেরোরিস্ট৷” কারণ এবার ভারতীয়দের জন্য আমেরিকায় প্রবেশের নিয়ম আরও শিথিল হতে চলেছে৷ সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল নতুন গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম সম্পর্কিত মউ৷
নতুন এই চুক্তিতে আমেরিকার বেশ কয়েকটি নির্দিষ্ট বিমানবন্দরে ঝামেলাহীন প্রবেশাধিকার পাবেন ভারতীয়রা৷ অযথা বাড়তি নিরাপত্তার গ্যাঁড়াকলে তাঁদের পড়তে হবে না৷ অনেক কম সময়েই যাবতীয় অফিশিয়াল কাজকর্ম সেরে বিমানবন্দর থেকে বের হতে পারবেন ভারতীয়রা৷
বর্তমানে আমেরিকার ৪০টি বিমানবন্দর ও ১২টি প্রিক্লিয়ারেশন লোকেশনে গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম চালু রয়েছে৷ যাতে নথিভুক্ত রয়েছে মোট ১৮ লক্ষ যাত্রীর নাম এবং প্রতিমাসে প্রায় ৫০ হাজার মানুষ এই তালিকায় নাম লেখানোর জন্য আবেদন করেন৷ ভারত নবম দেশ, যার সঙ্গে এই মউ সই করল মার্কিন যুক্তরাষ্ট্র৷
সর্বশেষ খবর
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী
-
সন্তানদের সামনেই ফরাসি তরুণীকে গণধর্ষণ! ২ যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল পাক আদালত